প্রথম দফা নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় উপস্থিত থাকছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমার প্রধান
রাত কাটলেই প্রথম দফার বিধানসভা নির্বাচনের নমিনেশন শুরু হবে। গত ১৫ই মার্চ নির্বাচন কমিশনার রাজ্যে দুই দ…
প্রথম দফা নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় উপস্থিত থাকছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমার প্রধান
রাত কাটলেই প্রথম দফার বিধানসভা নির্বাচনের নমিনেশন শুরু হবে। গত ১৫ই মার্চ নির্বাচন কমিশনার রাজ্যে দুই দফা নির্বাচনের দিন ঘোষণা করেছেন । ইস এবং ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে এই নমিনেশন । পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় এই নমিনেশন পর্ব শুরু হবে । আগামীকাল হলদিয়া মহকুমার শাসকের দপ্তরে হলদিয়া মহিষাদল এবং নন্দীগ্রাম এই তিনটি বিধানসভা প্রার্থী নমিনেশন দেবেন। আজ বিভিন্ন বিডিওদের নিয়ে এসডিও দফায় দফায় সভা হয়। এবং পুরো অফিস সহ ১০০ মিটার দূর পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সিটি সেন্টার থেকে এস ডি অফিসের দিকে যেতে ওয়ান ওয়ে করা হয়েছে। যাতে কোন রকমের বিশৃঙ্খলা না সৃষ্টি হয় সেজন্যই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বিধানসভা প্রার্থী তার সমর্থক রা আলাদা আলাদা ভাবে ম্যাজিস্ট্রেটের কাছে তারা মনোনয়নপত্র জমা দিতে পারবেন সে ব্যবস্থাও করেছেন এবং সেই রুমে প্রায় 20 - 25 জনের চেয়ারের ব্যবস্থা হয়েছে। সূত্রে জানা যায় আগামীকাল ৩০ শে মার্চ ভারতীয় জনতা পার্টি বিজেপি নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী শুভেন্দু অধিকারী মহিষাদল বিধানসভার প্রার্থী সুভাষ চন্দ্র পাঁজা এবং হলদিয়া বিধানসভার প্রার্থী প্রদীপ কুমার বিজলী আগামীকাল নমিনেশন দেবেন । সেজন্যই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র কুমার প্রধান উপস্থিত থাকবেন এবং তার আগেই কদম তলায় একটি বিজয় সংকল্প সভা করবেন বলে জানা যায়। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতৃত্ব সোমনাথ ভূঁইয়া তিনি বলেন আগামীকাল প্রায় দশ হাজার মানুষ তাদের দলীয় কর্মীদের নিয়ে এই নমিনেশন শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন । নন্দীগ্রাম,হলদিয়া ,মহিষাদল থেকে আসবেন প্রায় দশ হাজার মানুষ। তিনি আরো বলেন বিজয় সংকল্প যাত্রায় প্রায় ছয় রকমের বাদ্যযন্ত্র সুসজ্জিত বিজয় উল্লাসের মতোই তাদের এই শোভাযাত্রা করে হলদিয়া মহকুমার শাসক দপ্তরে এসে তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। হলদিয়া এসডিও অফিস সহ রাস্তায় সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে।

No comments