Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের আগামীকাল মনোনয়নপত্র জমা

তমলুক মহকুমার এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের আগামীকাল মনোনয়নপত্র জমাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে ৩০ শে মার্চ। প্রথম দিনই পূর্ব মেদিনীপুর জেলার…

 



তমলুক মহকুমার এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের আগামীকাল মনোনয়নপত্র জমা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে ৩০ শে মার্চ। প্রথম দিনই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক  মহকুমা অফিসে তমলুক বিধানসভার এস ইউ সি আই (কমিউনিস্ট) মনোনীত প্রার্থী অরুণ জানা, নিমতৌড়িতে জেলাশাসক অফিসে পাঁশকুড়া পূর্বের প্রার্থী আনন্দ বরণ হান্ডা,পাঁশকুড়া পশ্চিমের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান),চন্ডীপুরের প্রার্থী রীতা ভৌমিক, নন্দকুমারের প্রার্থী সৌমিত্র পট্টনায়ক,ভগবানপুরের প্রার্থী গোপাল পাত্র, ময়নার প্রার্থী জগদীশ মাইতি মনোনয়নপত্র পেশ করবেন। নিমতৌড়ির কালীমন্দির প্রাঙ্গণ থেকে প্রার্থীরা সকাল সাড়ে দশটায় কর্মী-সমর্থক-দরদী শুভানুধ্যায়ীদের নিয়ে পদযাত্রার মাধ্যমে জেলাশাসক অফিসে যাবেন। ওই কর্মসূচিতে প্রার্থীরা ছাড়াও উপস্থিত থাকবেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা, চিন্ময় ঘোড়ই প্রমুখ। অন্যদিকে তমলুকের প্রার্থীকে নিয়ে দলের কর্মীরা হাসপাতাল মোড়ে বেলা এগারোটায় পদযাত্রা শুরু করে তমলুক মহকুমা শাসক অফিসে যাবেন। ওই পদযাত্রার কর্মসূচিতে প্রার্থী ছাড়া উপস্থিত থাকবেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, সদস্য শীলা দাস,শম্ভু মান্না প্রমূখ। 

প্রণব মাইতি জানান,আগামী ১লা এপ্রিল হলদিয়া মহকুমার প্রার্থীরা হলদিয়া মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র পেশ করবেন। 



No comments