Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের টোপা-ড্রেনেজ নিকাশী খালে জলনিকাশী অবরুদ্ধ করে বেআইনী নির্মাণ , অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

ফের কোলাঘাটের টোপা-ড্রেনেজ নিকাশী খালে জলনিকাশী অবরুদ্ধ করে বেআইনী নির্মাণ , অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ
         পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের দক্ষিণ দিকের খালবাঁধের নীচে খালের ভেতরের দিকে ঘোল চা…

 




ফের কোলাঘাটের টোপা-ড্রেনেজ নিকাশী খালে জলনিকাশী অবরুদ্ধ করে বেআইনী নির্মাণ , অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ


         পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের দক্ষিণ দিকের খালবাঁধের নীচে খালের ভেতরের দিকে ঘোল চাপদা মৌজায় রাজকুমার নায়েক এক ব্যক্তি অবৈধ নির্মাণ করেছিল এক বছর আগে সিমেন্টের খুঁটি পুঁতে। বর্তমানে সেই স্থানে কলম করে মেঝে ঢালাই করছে। ওই নিকাশী খাল দিয়ে পাঁশকুড়া ব্লকের মাইসোরা,কেশাপাট ও কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৩০-৩৫টি গ্রামের জলনিকাশী হয়ে থাকে। ওই গুরুত্বপূর্ণ নিকাশী খালের ভেতর ওই ব্যক্তি গত দুবছর আগে অস্থায়ী একটি কাঠামো তৈরি করেছিল। গত চারদিন পূর্বে ওই ব্যক্তি ঐ খুঁটি সরিয়ে ওই স্থানে কংক্রিটের কলম নির্মাণ করে আজ ছাদ ঢালাই করার কাজ শুরু করে। গত পরশুদিন সেচ দপ্তরের খন্যাডিহি সেকশনের আধিকারিকের পক্ষ থেকে ওই ব্যক্তিকে বেআইনি নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে আজও কাজ করে চলেছে। আজও দপ্তরের পক্ষ থেকে সকালে ওকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু তাতেও কোন কাজ না হওয়ায় খন্যাডিহি সেকশনের আধিকারিকের পক্ষ থেকে ওনাকে আজ একটি নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments