Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি হলদিয়ার সেক আরমানের

ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি হলদিয়ার সেক আরমানের
 ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার সমাজসেবী, ব্যবসায়ী সেক আরমান। সোমবার ৩০ মার্চ তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূল কার্যালয়ে জেলা সভাধিপতি উত্তম বারিক ও তমলুক সাংগঠনিক জেল…

 




ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি হলদিয়ার সেক আরমানের


 ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার সমাজসেবী, ব্যবসায়ী সেক আরমান। সোমবার ৩০ মার্চ তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূল কার্যালয়ে জেলা সভাধিপতি উত্তম বারিক ও তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সেক আরমান সহ প্রায় হাজার যুবক। উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল হলদিয়ার সমাজসেবী সেক আরমান। পরে তার সঙ্গে বিজেপির ক্রমশ দূরত্ব তৈরি হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাকে রাজনীতির ময়দানে দেখা যায়নি। শেষমেশ ফের ২০২৬ সালে বিধানসভা ভোটের মুখে বিজেপি ত্যাগ করে তৃণমূলে ফিরে গেলেন। সেক আরমান জানিয়েছে, "বিজেপি যেভাবে রাজনীতির নামে ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে। তাই ওইদল কে এবারের ভোটে বাংলা থেকে উৎখাত করার জন্য ফের তৃণমূলে যোগদান করলাম।"

বিজেপির এককর্মী বলেন আরমান ভোলা কলিকাতা প্রেসক্লাবে প্রেস মিট করে তৃণমূলে যোগদান করেছিলেন। ছাব্বিশে নির্বাচন আসতে নিজের দাম বাড়ানোর জন্যই নিজের কাউকে দিয়ে ভিডিও ভাইরাল করেছিলেন। উনি আগেও তৃণমূল ছিলেন বর্তমানেও তৃণমূল ছিলেন শুধু ভোটের সময় মানুষদের আই ওয়াশ করার জন্য নতুন করে আজ নাটক করে তৃণমূলের ঝাণ্ডা নিলেন। বিজেপির কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। এখনো অনেক তৃণমূলের নেতারা রয়েছেন নির্বাচনের দিন যত এগিয়ে আসবে নতুন করে নাটক করবে।

No comments