বিরোধী দলনেতার মনোনয়নপত্র জমা, কর্মীদের বিজয় উল্লাস সময়ের অপেক্ষা পরিবর্তন হচ্ছে শুভেন্দু।আগামী ২৩ শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ শে মার্চ হঠাৎ আজ থেকে শুরু হল ৬ এপ্রিল পর্যন্ত প্রথম দফা নির্বাচনে নমিনে…
বিরোধী দলনেতার মনোনয়নপত্র জমা, কর্মীদের বিজয় উল্লাস সময়ের অপেক্ষা পরিবর্তন হচ্ছে শুভেন্দু।
আগামী ২৩ শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ শে মার্চ হঠাৎ আজ থেকে শুরু হল ৬ এপ্রিল পর্যন্ত প্রথম দফা নির্বাচনে নমিনেশন দেওয়ার শেষ তারিখ সারা জেলায় বিভিন্ন জায়গায় আজ ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে নমিনেশন দেওয়া হয়। হলদিয়া মহকুমা শাসকের অফিসে ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে নমিনেশন দিলেন নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মহিষাদল বিধানসভার ভুমিপুত্র সুভাষচন্দ্র পাঁজা এবং হলদিয়ার ভূমিপুত্র শ্রমিক নেতা প্রদীপ কুমার বিজলী। আজকের এই নমিনেশন যাওয়াতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমার প্রধান উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এছাড়াও বাঁধভাঙ্গা কর্মীদের উচ্ছ্বাস রম্পা ,খোল করতাল সহকারে মায়েদের কীর্তন , এছাড়া আদিবাসী নৃত্য, ব্যাঙ্ক পাই, ঝম্প সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা হলদিয়ার কদমতলা থেকে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে কর্মীরা গেলেন এসডিও অফিস পর্যন্ত সকলের মুখে হাসি, দলীয় কর্মীদের আশ্বস্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বারবার একটাই কথা পরিবর্তন চাই। কর্মীদের উচ্ছ্বাস শ্লোগান তা হলদিয়ার কালো পিচের রাজপথ গেরুয়া পতাকার এবং কর্মীদের উপস্থিতি জানিয়ে দিচ্ছিল শুধু ভোটটাই কেবলমাত্র পরিবর্তন হচ্ছেই।

No comments