১০ ম বর্ষের মঞ্জির ডান্স একাডেমীর বর্ষের বসন্ত উৎসব!
ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত। বসন্তের সমারোহে পলাশ আর আবিরের রঙে মেতেছে আট থেকে আশি সকলেই। শিল্প ও সাংস্কৃতিক শহর হলদিয়া। চকদ্বীপা মঞ্জির একাডেমী তাদের এবারের বসন্ত উৎসব অনুষ্ঠ…
১০ ম বর্ষের মঞ্জির ডান্স একাডেমীর বর্ষের বসন্ত উৎসব!
ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত। বসন্তের সমারোহে পলাশ আর আবিরের রঙে মেতেছে আট থেকে আশি সকলেই। শিল্প ও সাংস্কৃতিক শহর হলদিয়া।
চকদ্বীপা মঞ্জির একাডেমী তাদের এবারের বসন্ত উৎসব অনুষ্ঠানে নিত্যনতুন কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হলো। সকাল থেকে মেঘলা আকাশ কে উপেক্ষা করে, নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসন্তের বসন্তিকা উৎসবে জন্য বর্ণাঢ্য শোভাযাত্রায় চকদ্বীপা হাই স্কুল থেকে ব্রজলালচকহতে আবার চকদ্বীপা হাই স্কুলে সমাপ্তি হয়। নাচে গানে রঙে পুরোটাই রঙিন পদযাত্রায় অংশগ্রহণ করলেন একাডেমী ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শুভানুধ্যায়ী বৃন্দ।


No comments