হলদিয়া বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান অমৃত স্টেশনের শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রী
বাংলা বিকশিত ভারত পশ্চিমবঙ্গে ৬টি পুনরুনীত স্টেশনের শুভ উদ্বোধন করেন কলিকাতা ব্রিগেট প্যারেড গ্রাউন্ড থেকে রিমোট কন্ট্রোলে আজ ১৪ ই মার্চ ছটি স্টেশন এব…
হলদিয়া বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান অমৃত স্টেশনের শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রী
বাংলা বিকশিত ভারত পশ্চিমবঙ্গে ৬টি পুনরুনীত স্টেশনের শুভ উদ্বোধন করেন কলিকাতা ব্রিগেট প্যারেড গ্রাউন্ড থেকে রিমোট কন্ট্রোলে আজ ১৪ ই মার্চ ছটি স্টেশন এবং হলদিয়া বন্দরের বার্থের আধুনিকরণ, এছাড়াও পুরুলিয়া- আনন্দ বিহার টার্মিনাল দিল্লি এক্সপ্রেস শুভ সূচনা করেন। হলদিয়া স্টেশন নতুন ভাবে সেজে উঠেছে আজকের ব্রিগেড ময়দান থেকে স্টেশন গুলির উদ্বোধন হয় তবে হলদিয়ার মানুষের দাবি হলদিয়া চেন্নাই এক্সপ্রেসটি চলতো। কোভিডের পর থেকে বন্ধ রয়েছে। সেই ট্রেনটি অবিলম্বে চালু করার দাবি এছাড়া হলদিয়া বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগরে হল্ট স্টেশন কাজ দ্রুত সম্পন্ন করার দাবি করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন দোরো কৃষ্ণনগর হল্ট স্টেশনের অন্যতম নেতৃত্ব আনন্দময় অধিকারী তিনি বলেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গাঙ্গুলীর হাত ধরে টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে সে কাজ সম্পন্ন হবে। ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী সঙ্গে আমরা আলোচনা করে বন্ধ হয়ে যাওয়া হলদিয়া চেন্নাই এক্সপ্রেস এবং তারই সাথে আরো কয়েকটি যাতে এক্সপ্রেস চালু করা হয় । বিশেষ করে হলদিয়ার সঙ্গে দীঘা রেলওয়ে ঘাটতি রয়েছে হলদিয়া যেমন শিল্প শহর দীঘা পর্যটন কেন্দ্র তাই দুটি শহরের মেলবন্ধন করতে গেলে হলদিয়া থেকে ট্রেন যাতে হলদিয়ার মানুষ পায় সেজন্য মোদিজীর কাছে আহবান করলেন। আজকের সভায় আমন্ত্রিত ছিলেন হলদিয়া বিধায়িকা তাপসী মন্ডল তবে তিনি আজ উপস্থিত হননি, সূত্রে জানা যায় ফোন করা হলে তিনি আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রদীপবাবু আরো ও বলেন উনি আসবেন কি মুখে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্ন নিয়ে তিনি জয় লাভ করেছিলেন। তিনি গত কয়েক মাস আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে যোগদান করেছেন সেই লজ্জাতে আসতে পারেননি। বিকশিত বাংলা বিকশিত ভারত এই স্লোগান নিয়ে মোদিজীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি বিশেষ করে হলদিয়া এলাকায় সংঘটিত হয়েছে উনি বিরোধী দলে গেলেও আমরা আমাদের দল পদমর্যাদা সম্পন্ন মানুষদের আমরা সম্মান করি কিন্তু শাসক দলের কোথাও কোনো সরকারি প্রোগ্রাম হলে বিরোধীদলের বিধায়ক বা সাংসদদের আহ্বান করেন না এটাই তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপি এটাই তফাৎ। আমরা বিকশিত বাংলা এবং বিকশিত ভারত এই স্লোগানকে সামনে রেখেই আগামী বিধানসভা নির্বাচনে আমরা মোদীজি নেতৃত্বে হলদিয়ার দু'নম্বর এবং পাঁচ নম্বর বার্থ ডেভলপমেন্ট হয়েছে। আরও যে বার্থ রয়েছে তার আধুনিকরণ দ্রুততার সঙ্গে হওয়ায় আমরা তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলী দৃষ্টি আকর্ষণ করে মোদিজীর হস্তক্ষেপ দাবি করছি।
No comments