মহান কার্ল মার্কসের প্রয়াণ দিবস স্মরণেসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:১৪ই মার্চ ২০২৬ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কার্ল মার্কসের ১৪৪ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় এস ইউ সি আই (কমিউনিস্ট )এর পক্ষ থেকে পালন করা হয়। দ…
মহান কার্ল মার্কসের প্রয়াণ দিবস স্মরণে
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:১৪ই মার্চ ২০২৬ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কার্ল মার্কসের ১৪৪ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় এস ইউ সি আই (কমিউনিস্ট )এর পক্ষ থেকে পালন করা হয়। দলের পূর্ব মেদিনীপুর জেলা পার্টি অফিস ক্ষুদিরাম ভবনে সকালে মহান মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ পড়িয়া,পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস, জেলা কমিটির সদস্য আনন্দ বরন হান্ডা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণ অনুষ্ঠানে মাল্যদান ছাড়াও উদ্ধৃতি প্রদর্শনী,মার্ক্স এর রচনাবলী থেকে পাঠ,আলোচনা সভা প্রভৃতি সংঘটিত হয়। মেচেদা ছাড়াও পাঁশকুড়া,ভোগপুর,পরমানন্দপুর,নোনাকুড়ি,তমলুক সহ জেলার বিভিন্ন স্থানে দিনটি অনুরূপ কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
নেতৃবৃন্দ বলেন,কার্ল মার্কস ছিলেন মানব ইতিহাসের এক অসাধারণ প্রতিভাধর ব্যক্তি। যার চিন্তা শোষিত মানুষের বুকে আশা ভরসা যুগিয়েছে,মুক্তির পথ দেখিয়েছে,অন্যদিকে শোষক শ্রেণীর চোখের ঘুম কেড়ে নিয়েছে। এই মহান মানুষটির চিন্তায় উদ্বুদ্ধ হয়ে মহান লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে সকলের জন্য শিক্ষা-স্বাস্থ্য-কাজের সুযোগ ঘটেছিল। সেদেশে পতিতাবৃত্তি বন্ধ হয়েছিল। বিশ্বের সেরা দেশ হিসাবে পরিণত হয়েছিল। মার্কসের চিন্তাধারার ভিত্তিতে চিনেও বিপ্লব হয়েছিল। ভিয়েতনাম,উত্তর কোরিয়ায়,কিউবায় বিপ্লব জয়যুক্ত হয়েছিল। কার্ল মার্কসের জ্ঞানভাণ্ডার মানবজাতির কাছে আজও প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও থাকবে।
এই চিন্তাধারাকে পাথেয় করে এসইউসিআই (কমিউনিস্ট) লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে নেতৃবৃন্দ বলেন।

No comments