স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সর্বনাশা স্বাস্থ্যনীতি-স্বাস্থ্যক্ষেত্রে সীমাহীন দুর্নীতি-অভয়াকাণ্ডে সমস্ত দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান সহ জনস্বাস্থ্য আন্দোলনকে শক্তিশালী করার…
স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সর্বনাশা স্বাস্থ্যনীতি-স্বাস্থ্যক্ষেত্রে সীমাহীন দুর্নীতি-অভয়াকাণ্ডে সমস্ত দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান সহ জনস্বাস্থ্য আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাগারের অডিটোরিয়ামে এক কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ ডাঃ নরমান বেথুনের প্রতিকৃতিতে মাল্যার্পনের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। কর্মশালা পরিচালনা করেন সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক ডাঃ সত্যজিৎ রায়,মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস,প্রোগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেলা নেতৃত্ব রামচন্দ্র সাঁতরা ও মেডিকেল সার্ভিস সেন্টারের প্রাক্তন জেলা সম্পাদক ডাঃ জয়দেব ঘড়া প্রমূখ। কর্মশালায় জেলার বিভিন্ন ব্লক থেকে শতাধিক জনস্বাস্থ্য আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাস্থ্যপরিষেবা সংক্রান্ত বিভিন্ন নীতি ও আন্দোলনের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
No comments