Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলার সাংবাদিকদের নিয়ে বৈঠক করলেন হলদিয়ার বিধায়িকা- তাপসী

জেলার সাংবাদিকদের নিয়ে বৈঠক করলেন হলদিয়ার বিধায়িকা- তাপসীবিধানসভা নির্বাচন আগত তারি আগেই হলদিয়া বিধায়ক তাপসী মন্ডল জেলা সাংবাদিকদের নিয়ে বৈঠকে মিলিত হলেন হলদিয়া ভবনে। আজ৭ই মার্চ এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি কোর কমিট…

 


জেলার সাংবাদিকদের নিয়ে বৈঠক করলেন হলদিয়ার বিধায়িকা- তাপসী

বিধানসভা নির্বাচন আগত তারি আগেই হলদিয়া বিধায়ক তাপসী মন্ডল জেলা সাংবাদিকদের নিয়ে বৈঠকে মিলিত হলেন হলদিয়া ভবনে।

 আজ৭ই মার্চ এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি কোর কমিটির কনভেনার শ্যামল মাইতি, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল দাস, হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। হলদিয়া ভবনে আয়োজিত এই বৈঠকে তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, SIR-এর নামে সারা রাজ্য জুড়েই মানুষকে হয়রানি করা হয়েছে।  তাঁর বিধানসভা এলাকার ৭ হাজার ভোটার 'বিচারাধীন'  রয়েছেন এবং ৯২ জন ভোটার 'বাথ' রয়েছেন। প্রথম থেকেই তাঁর দল তৃণমূল কংগ্রেস ভোটারদের পাশে থেকে তাদের নানাভাবে সহযোগিতা করে চলেছেন। তিনি  বিরোধী বিজেপির দিকে আঙ্গুল তুলে বলেন, এঁরা রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষকে সাথে নিয়ে এর যোগ্য জবাব দেবে।

No comments