Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অটো কে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেল থানার গাড়ি

অটো কে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেল থানার গাড়ি
হলদিয়া টাউনশিপের হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারতীয় তটরক্ষী বাহিনীর ও পোস্টালের কোয়ার্টার্স রয়েছে সেই প্রবেশপথে ভবানীপুর থানার পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে …

 


 অটো কে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেল থানার গাড়ি


হলদিয়া টাউনশিপের হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারতীয় তটরক্ষী বাহিনীর ও পোস্টালের কোয়ার্টার্স রয়েছে সেই প্রবেশপথে ভবানীপুর থানার পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে নেমে যায়।ঘটনা ঘটেছে দুপুর  ১:৩০টা নাগাদ। সূত্রে জানা যায়, পুলিশের গাড়িটি ১৮-এর দিক থেকে বড় রাস্তায় ওঠার মুখে হাতিবেড়িয়ার দিকে ঘোরার সময় উল্টোদিকের একটি  টাউনশিপমুখী অটোকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বর্তমানে কেউ আহত বা নিহত হয়নি। ড্রাইভার ভালোভাবেই জল থেকে উপরে উঠে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সে টাউনশিপের কাছাকাছি একটি ঝুপড়িতে থাকে। সেখান থেকে দুপুরের খাওয়ার খেয়ে গাড়ি নিয়ে ভবানীপুর থানায় যাচ্ছিল। গাড়িটি ভবানীপুর থানার অধীনে কাজ করে বলে ড্রাইভার জানিয়েছে। খবর পেয়েই হলদিয়া টাউনশিপ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।

No comments