আশাকর্মীদের ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এবং এক বছরের পি.এল.আই.এর টাকা না পাওয়া,মাসিক ভাতা ১৫,০০০টাকা,কর্মরত অবস্থায় আশাকর্মী …
আশাকর্মীদের ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এবং এক বছরের পি.এল.আই.এর টাকা না পাওয়া,মাসিক ভাতা ১৫,০০০টাকা,কর্মরত অবস্থায় আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আশাকর্মীদের বিভিন্ন দাবীতে গত ২৩ শে ডিসেম্বর থেকে ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আশাকর্মীদের কর্মবিরতি ছিল। গত ৫ ই ফেব্রুয়ারী মাননীয়া মূখ্যমন্ত্রী দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আশাকর্মীদের ১০০০ টাকা ভাতা,মাতৃত্বকালীন ১৮০ দিনের ছুটি এবং কর্মরত অবস্থায় আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মাত্র ১০০০ টাকা বাড়ায় আশাকর্মীরা যেমন খুশি হননি,আবার যতটুকুই হয়েছে ,তাতে আন্দোলনের জয় বলেই মনে করেছেন। গত ৬ ই ফেব্রুয়ারী স্বাস্থ্যভবনের অধিকর্তাদের সাথে কথা বলার ভিত্তিতে ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি তুলে নেওয়া হয়। এরপর থেকে বিভিন্নভাবে আশাকর্মীদের ওপর প্রশাসনের পক্ষ থেকে নানান ভাবে হয়রানি চলছে। আশা কর্মীদের ফিক্সড অনারিয়াম এর টাকা ব্লকে চলে গেলেও কর্মবিরতিতে সামিল আশা কর্মীদের ফিক্সড অনারিয়াম দেওয়া হচ্ছে না। কোন কোন ব্লকে কিছুজনকে দেওয়া হয়েছে আবার কিছুজনকে দেওয়া হয়নি। এর প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, চন্ডীপুর, খেজুরী-২, সুতাহাটা,রামনগর-২ ব্লকে বি এম ও এইচ এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার যুগ্ম সম্পাদিকা মানসী দাস, সভানেত্রী শ্রাবন্তী মণ্ডল,অতসী দাস,ঝুমুর কুইল্যা,শীলা গায়েন,লক্ষী সাহু প্রমুখ।

No comments