আইনজীবীদের প্রীতি ফুটবল ম্যাচ কালো কোট ছেড়ে সম্প্রীতির বন্ধনে খেলার মাঠে আইনজীবীগণ?পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মহকুমার আদালতের বার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজ ৪ টিমের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় আদালত সংলগ্ন ময়দ…
আইনজীবীদের প্রীতি ফুটবল ম্যাচ
কালো কোট ছেড়ে সম্প্রীতির বন্ধনে খেলার মাঠে আইনজীবীগণ?
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মহকুমার আদালতের বার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজ ৪ টিমের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় আদালত সংলগ্ন ময়দানে। হলদিয়া মহাকুমার আদালত ভার্সেস তমলুক জেলা আদালত এবং ল ক্লাস ও অফিসার এই চার টিমের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ১ লা মার্চ২০০৩ সালের উদ্বোধন হয়েছিল হলদিয়া মহকুমার আদালত। উদ্বোধন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অশোক কুমার মাথুর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হলদিয়া মহকুমা আদালতে বার এসোসিয়েশন এবং হলদিয়া আদালতের বিচারকদের নিয়ে জন্মদিন উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচ, আজ ফুটবল ম্যাচে ৩-১ গোলে চ্যাম্পিয়ন হলদিয়া বার অ্যাসোসিয়েশন এবং রানার হয়েছেন তমলুক জেলা বাস অ্যাসোসিয়েশন ।
হলদিযয়া বার এসোসিয়েশন এর সম্পাদক বিশিষ্ট আইনজীবী বিমল মাঝী, সংবাদমাধ্যমে জানালেন আগামী ১লা মার্চ রবিবার ছুটি থাকার জন্য আগামী সোমবার ২রা মার্চ দিনটি উদযাপিত হবে এবং বি আর আম্বেদকরের এটি মূর্তি প্রতিষ্ঠা হবে ।

No comments