নীল সরস্বতী পুজোয় চার দিনের বিশেষ অনুষ্ঠানে মেতে উঠলেন গ্রামবাসী বৃন্দ। নীল সরস্বতী হলেন জ্ঞান ও বাকশক্তি ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী । মা সরস্বতী উগ্রতান্ত্রিক রূপ যিনি দশমহাবিদ্যার অন্যতম দেবী মা তারার সাথে অভিন্ন। তিনি নীলবর্…
নীল সরস্বতী পুজোয় চার দিনের বিশেষ অনুষ্ঠানে মেতে উঠলেন গ্রামবাসী বৃন্দ।
নীল সরস্বতী হলেন জ্ঞান ও বাকশক্তি ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী । মা সরস্বতী উগ্রতান্ত্রিক রূপ যিনি দশমহাবিদ্যার অন্যতম দেবী মা তারার সাথে অভিন্ন। তিনি নীলবর্ণা, জ্ঞান ও অন্তর্দৃষ্টির দেবীশক্তি হিসেবে পরিচিত, তিনি শত্রুনাশ, জ্ঞানার্জন এবং বাকসিদ্ধি লাভের জন্য পূজিত হন। মূলত ভক্তি ও তান্ত্রিক সাধনার সংমিশ্রণ মা নীল সরস্বতী। মা নীল সরস্বতী তিনি নীলা বর্ণা চতুর্ভুজা চারটি হাত এবং তরুণী রুপে বর্ণিত হন। তার হাতে খড়গ, নিলোৎপল (নীল পদ্ম) কর্তরী ( কাঁচি) এবং গলায় মানুষের খুলি থাকে। মাকে শ্রদ্ধা ভাবে পূজিত করলে শত্রু নাশ এবং জ্ঞানার্জন ও বাকসিদ্ধি লাভ হয়।
সুতাহাটা থানার অন্তর্গত শিমুল বেড়িয়া গ্রামে নীল সরস্বতী পুজোয় মেতে উল্লেখ এলাকার মানুষজন। আজ থেকে চলবে চার দিনের অনুষ্ঠান। আজকের এই পুজোর উদ্বোধন করেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম স্বামী শিবাত্মানন্দ জি মহারাজ। উপস্থিত ছিলেন হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ কুমার বিজলী , ছিলেন নিরঞ্জন কুমার মন্ডল শিমূলবেড়িয়া গ্রাম্য সভাপতি ও উপস্থিত ছিলেন সম্পাদক স্বপন কুমার নায়েক প্রমূখ।

No comments