Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহকুমার হাসপাতাল বিল্ডিং পরিদর্শনে পিডব্লিডি ক্ষুব্ধ সিএমওএইচ

মহকুমার হাসপাতাল বিল্ডিং পরিদর্শনে পিডব্লুডি ক্ষুব্ধ সিএমওএইচহলদিয়া মহকুমার হাসপাতালের অপারেশন থিয়েটার লেবার ওয়ার্ড বিল্ডিং মেরামতের বিষয়ে মঙ্গলবার বৈঠক করেছেন স্বাস্থ্য দপ্তর ও পি ডব্লিডি ইঞ্জিনিয়াররা। পূর্ব মেদিনীপুর সি এম…

 



মহকুমার হাসপাতাল বিল্ডিং পরিদর্শনে পিডব্লুডি ক্ষুব্ধ সিএমওএইচ

হলদিয়া মহকুমার হাসপাতালের অপারেশন থিয়েটার লেবার ওয়ার্ড বিল্ডিং মেরামতের বিষয়ে মঙ্গলবার বৈঠক করেছেন স্বাস্থ্য দপ্তর ও পি ডব্লিডি ইঞ্জিনিয়াররা। পূর্ব মেদিনীপুর সি এম এইচ ও বিভাস রায় ও নতুন দায়িত্বপ্রাপ্ত রুটি পিডব্লুডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে  হাসপাতালে সমস্যার কথা জানান। মহকুমার হাসপাতালে পরিদর্শনে আসেন। জানাযায় মঙ্গলবার হলদিয়া মহকুমার অফিসেই স্বাস্থ্য বিষয়ক নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ঐ দিন  পিডব্লুডি কে দ্রুত মহকুমার হাসপাতাল মেরামত করার নির্দেশ দেন। সূত্রে জানা যায় গত শনিবার হলদিয়া এসে মহকুমার হাসপাতাল নিয়ে জেলা শাসকের জরুরি বৈঠকে পরেই কার্যত নড়েচড়ে বসে। পিডব্লুডি দপ্তর। গত ১২ ডিসেম্বর রাজ্যস্বাস্থ্য ভবনের আধিকারিকরা ভিজিটের সময় দ্রুত স্টিমেন্ট করে ব্যবস্থা নেওয়া পরামর্শ দিয়েছিলেন। ডুবাস অতিক্রান্ত হয়েছে তেমন কোন কাজ এগোয়নি তাই ক্ষুব্ধ সি এম ও এইচ।

হলদিয়া মহকুমার হাসপাতাল তৈরি করেছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ পরে সেটি স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়। কিন্তু হাসপাতাল বিল্ডিং পি ডব্লুডির ব্লঙ বুকে না থাকায় কোন কাজ করতে গিয়ে বড় সমস্যা হচ্ছে। হলদিয়া মহকুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন চেষ্টা করা হচ্ছে মহকুমার হাসপাতালে রোগী ও ডাক্তারদের ঝুঁকি কমাতে। পুরনো বিল্ডিং থেকে দ্রুত বিভিন্ন ইউনিট সরানো যায় তা নিয়ে ই জেলাশাসক মিটিং করেছিলেন পুরনো বিল্ডিং এ একাংশ ভেঙে নতুন ৮ তলা বিল্ডিং তৈরি হবে। বিল্ডিং তৈরির আগেই পুরনো বিল্ডিং থেকে জরুরী ইউনিট গুলি সরানো হবে। নতুন মহকুমার শাসকের অফিস বিল্ডিং এর সরানো হবে আউটডোর। এবং বার্ন ওয়ার্ডে হবে আধুনিক ইমার্জেন্সিও আইসোলেশন ওয়ার্ড। কোভিড বিল্ডিয়ে ব্লাড ব্যাংক সহ এক্স-রে ও প্যাথলজি বিভাগ। অপারেশন থিয়েটার কে মেরামত করে পুরানো জায়গা রেখেই আপাতত পরিষেবা দেওয়া হবে।

No comments