তমলুকের বিদ্যুৎ গ্রাহক কনভেনশন থেকে গ্রাহক আন্দোলনকে তীব্রতর করার ডাকসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : স্মার্ট মিটার প্রত্যাহার,বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিল,বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২৬ বাতিল,আইন অনুযায়ী সি…
তমলুকের বিদ্যুৎ গ্রাহক কনভেনশন থেকে গ্রাহক আন্দোলনকে তীব্রতর করার ডাক
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :
স্মার্ট মিটার প্রত্যাহার,বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিল,বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২৬ বাতিল,আইন অনুযায়ী সিকিউরিটি নির্ধারণ ও সুদ দেওয়ার দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র উদ্যোগে আজ তমলুক শহরের রাম সীতা বারোয়ারী হলে বিদ্যুৎ গ্রাহকদের এক কনভেনশন অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন ব্রহ্মা বারোয়ারি বাজার কমিটির সভাপতি যুগল কিশোর মাইতি। সভায় মুল বক্তব্য রাখেন,অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নীরেন কর্মকার,পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক শংকর মালাকার,রাম সীতা বারোয়ারি বাজার কমিটির সভাপতি বিশ্বনাথ দাস,তাপস মন্ডল সহ অন্যান্যরা।
নীরেনবাবু তার বক্তব্যে গ্রাহক আন্দোলনের চাপে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি আপাততঃ স্মার্ট মিটার লাগানো হবে না বললেও যে কোনও সময় আন্দোলনের গতি কমলে আবার চালু করার উদ্যোগ নেবে। উনি সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।

No comments