Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি, ধন্যবাদ জ্ঞাপন করলেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস

লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি, ধন্যবাদ জ্ঞাপন করলেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেসচলতি বাজেটে রাজ্য বিধানসভা সাধারণ মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা বেড়ে দেড় হাজার টাকা এবং তাফসিল জাতি মহিলাদের দেড় হাজার টাকা বেড়ে দু হাজ…

 



লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি, ধন্যবাদ জ্ঞাপন করলেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস

চলতি বাজেটে রাজ্য বিধানসভা সাধারণ মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা বেড়ে দেড় হাজার টাকা এবং তাফসিল জাতি মহিলাদের দেড় হাজার টাকা বেড়ে দু হাজার টাকা হয়েছে। হলদিয়া  টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ হলদিয়া কদমতলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন জানানোর জন্য মিছিল সংঘটিত হয় । মিছিলে নেতৃত্ব দেন হলদিয়া শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভা নেত্রী জয়ন্তী রায় দণ্ড পাঠ উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, শ্যামল মাইতি হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। যতই বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং শুরু হয়েছে যদিও এখনো পর্যন্ত নতুন ভোটার তালিকা প্রকাশ হয়নি। কিন্তু তা সত্ত্বেও আসন্ন নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের উদ্যোগে উন্নয়নের পাঁচালী নিয়ে প্রতিটি বুথ এলাকায় পাড়া বৈঠক শুরু হয়েছে।

No comments