সুতাহাটায় বিএলও কে ধমক এইআরও অফিসারেরসুতাহাটা পঞ্চায়েত সমিতির অফিসে অফিসারের ধমক চাঞ্চল্য সৃষ্টি হয় পঞ্চায়েত সমিতির অফিস ঘিরে। 'মেরে তোমার চামড়া তুলে নেব আমি' ব্লক অফিসের মধ্যেই সুতাহাটা ব্লক এলাকার এক বিএলও-কে হুমকি…
সুতাহাটায় বিএলও কে ধমক এইআরও অফিসারের
সুতাহাটা পঞ্চায়েত সমিতির অফিসে অফিসারের ধমক চাঞ্চল্য সৃষ্টি হয় পঞ্চায়েত সমিতির অফিস ঘিরে।
'মেরে তোমার চামড়া তুলে নেব আমি' ব্লক অফিসের মধ্যেই সুতাহাটা ব্লক এলাকার এক বিএলও-কে হুমকি এইআরও অফিসারের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা ব্লক অফিসে। এদিন দুপুর ১১ টা নাগাদ ব্লক অফিসে গিয়েছিলেন সুতাহাটা ব্লকের ১৫৩ নম্বর বুথের বিএলও সঞ্জয় মিদ্যা দাস। তিনি এ ই আরও অফিসার কে তার দ্বায়িত্বে থাকা বুথের ৬ জন ভোটারের তথ্য কেন বারবার রিজেক্ট করা হয়েছে সেবিষয়ে জানতে চান। এরপর সেখানেই তাকে হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন নির্বাচন কমিশনের দ্বায়িত্বপ্রাপ্ত এইআরও অফিসার। সেই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করতে গেলে তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ।
No comments