ভাষা শহীদ দিবসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবর্ষ পালনের আহ্বান
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা সহকারে ভাষা শহীদ দিবস পালন ও কথা…
ভাষা শহীদ দিবসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবর্ষ পালনের আহ্বান
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা সহকারে ভাষা শহীদ দিবস পালন ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ১৫০ তম জন্মবর্ষ উপলক্ষে রোকেয়া সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্ট সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া। মেচেদা বহ্নিশিখা সংগীত গোষ্ঠীর একাধিক সংগীতের মধ্য দিয়ে শরৎ অনুরাগী দর্শকের মন আকর্ষিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন সংগ্রাম তার সাহিত্যকীর্তি,গল্প,উপন্যাস চর্চার প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়ে বক্তব্য তুলে ধরেন প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ পাত্র, সাহিত্য অনুরাগী অসীম গিরি গোস্বামী, প্রাক্তন শিক্ষিকা মিলি খাঁড়া,অধ্যাপক সমীর সিং। আগামী এক বছর ধরে কথাশিল্পীর বিভিন্ন গল্প এবং উপন্যাস পাঠের উদ্যোগ গ্রহণ করা হয়। শরৎচন্দ্রের সাহিত্যে তৎকালীন সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতি,বর্ণবাদ,বিধবা নারীদের জীবনের করুন কাহিনী এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শরৎচন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী কমিটির পক্ষে স্বপন জানা। পাশাপাশি এদিন মেছেদা পাঁচ মাথার মোড়ে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আগামী সাহিত্যগোষ্ঠী,ঐকতান সংগীত গোষ্ঠী ও বিদ্রোহী আবৃত্তি গোষ্ঠীর পক্ষ থেকেও এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদ দিবস পালিত হয়।

No comments