Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় পালিত হল ভাষা শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় পালিত হল ভাষা শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন।
"ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর"...২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত হয়, ভাষা দিবস ১৯৯৯ খ্রিস…

 


বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় পালিত হল ভাষা শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন।


"ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর"...

২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত হয়, ভাষা দিবস ১৯৯৯ খ্রিস্টাব্দে ১৭ ই নভেম্বর জাতিসংঘ প্রত্যেক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় মাতৃভাষা দিবস। ২০০২ সালে ৫৬/ ২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতীয় সংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় শহীদ দিবস হিসেবেও পরিচিত। আজ একুশে ফেব্রুয়ারি বাঙালি ও বাংলা অন্য ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত। ১৯৫২ সালে আজকের দিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাদেশে বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণের অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক , জব্বার, শফিউর, সালাম ও বরকত উল্লেখযোগ্য সেই কারণেই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত। আজ পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় পালিত হল ভাষা শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন। ফুল শুরুতেই প্রার্থনা হলে প্রার্থনার পর ভাষা দিবসের তাৎপর্য নিয়ে শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। সমবেত সংগীত বাংলার মাটি বাংলার জল... পূর্ণ হোক পূর্ণ হোক... সকল ছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষ শহীদদের উদ্দেশ্যে প্রতীকি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান। জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি।

No comments