Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মহকুমার শাসক- তীর্থঙ্কর

হলদিয়া পৌরসভা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মহকুমার শাসক- তীর্থঙ্কর
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম …

 




হলদিয়া পৌরসভা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মহকুমার শাসক- তীর্থঙ্কর


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ,এবং বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের তথ্য সংস্কৃতি দপ্তর হলদিয়া মহকুমার  উদ্যোগে হলদিয়া পৌরসভার সহযোগিতায় পালিত হলো ভাষা দিবস। আজকের এই সভায় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারি গাওয়া গান "আমি বাংলায় গান গাই .... এই গান দিয়ে আজকে বাংলা ভাষা মাতৃভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহকুমা শাসক, হলদিয়া পৌর প্রশাসক তীর্থঙ্কর বিশ্বাস, জুলফিকার আলি, কার্যনির্বাহী আধিকারিক, হলদিয়া পৌরসভা, শ্রী দুলাল সরকার,  অর্থ আধিকারিক,। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে পৌর পাঠভবন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। গত কাল ২০ ফেব্রুয়ারি, আয়োজিত রচনা ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দিলেন তথ্য সংস্কৃতি দপ্তর হলদিয়া মহকুমার আধিকারিক ঋতুপর্ণা হালদার।

No comments