Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলে তালা বন্দী দুই ছাত্রকে উদ্ধার

স্কুলে তালা বন্দী দুই ছাত্রকে উদ্ধার 

হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাটে দুই খুদে পড়ুয়া স্কুলে তালা বন্দি করে চলে যায় শিক্ষকরা।ঘটনাটি ঘটেছে হলদিয়া শোলাট আত্যহিক প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার স…

 




স্কুলে তালা বন্দী দুই ছাত্রকে উদ্ধার 



হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাটে দুই খুদে পড়ুয়া স্কুলে তালা বন্দি করে চলে যায় শিক্ষকরা।ঘটনাটি ঘটেছে 

হলদিয়া শোলাট আত্যহিক প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার স্কুল ছুটির পর দুই ছাত্র স্কুলের মধ্যে রয়ে যায়। স্কুলের শিক্ষক তালা মেরে বাড়ি চলে যায়। দুই ছাত্র কান্নাকাটি করলে স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। স্কুল থেকে ছাত্ররা বাড়ি না ফিরায় অভিভাবকরা ও খোঁজাখুঁজি  করে স্কুলে চলে আসে। প্রায় শতাধিক গ্রামবাসীরা জড়ো হয়। প্রায় আড়াই ঘন্টার পর মিড ডে মিলে রান্নার দায়িত্বে থাকা মহিলারা এসে স্কুলের তালা খুলে দুই ছাত্রকে বের করা হয়। স্থানীয় বাসিন্দাদারা এই ঘটনায় বিস্মৃত।   এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি স্কুলের ছুটিতে ছিলাম, কিভাবে স্কুলের মধ্যে ছাত্র রয়ে গিয়েছে আগামীকাল স্কুলে গিয়ে বিষয়টি দেখব। একজন প্রথম শ্রেণি ছাত্র আরেকজন দ্বিতীয় শ্রেণীর ছাত্র সম্পর্কে দুজন ভাই স্কুলের মধ্যে রয়ে যায়। স্কুলের শিক্ষকরা স্কুলে চাবি লাগিয়ে মিড ডে মিলে রান্নার দায়িত্বে থাকা মহিলাদের হাতে চাবি দিয়ে চলে যায়। স্কুল থেকে সবাই চলে গেলেও দুই ছাত্র স্কুলের মধ্যে রয়ে যায়। স্কুলের মধ্যে কান্নাকাটি করতে থাকে।    স্থানীয় বাসিন্দারা শুনতে পায়। স্কুলের শিক্ষককে ফোন করা হয়। শিক্ষকের নির্দেশে মিড ডে মিলের দায়িত্ব থাকা মহিলারা এসে চাবি খুলে দুই ছাত্রকে বের করা হয় এই ঘটনায় চাঞ্চল্য  ছড়ায়।স্কুলশিক্ষা দপ্তরের সুতাহাটা দক্ষিণ চক্রের সাব ইন্সপেক্টর সৈয়দ ফারুক আজম বলেন, স্কুলে দুই ছাত্র আটকে পড়ার ঘটনা জেনেছি। ছাত্র দু'জনকে উদ্ধার করা হয়েছে। ওই স্কুলের শিক্ষকদের এবিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এধরনের অবহেলা নিন্দনীয়

No comments