Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যাটারি কারখানার শ্রমিকদের কর্ম বিরতি বিপুল ক্ষতি কারখানা কর্তৃপক্ষের

ব্যাটারি কারখানার শ্রমিকদের কর্ম বিরতি বিপুল ক্ষতি কারখানা কর্তৃপক্ষেরশ্রমিকদের বেতন চুক্তি দাবি নিয়ে হলদিয়ার এক বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থার শ্রমিকদের কর্ম বিরতি, তীব্র উত্তেজনা শিল্প শহর হলদিয়া। গত মঙ্গলবার দুপুর থে…

 



ব্যাটারি কারখানার শ্রমিকদের কর্ম বিরতি বিপুল ক্ষতি কারখানা কর্তৃপক্ষের

শ্রমিকদের বেতন চুক্তি দাবি নিয়ে হলদিয়ার এক বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থার শ্রমিকদের কর্ম বিরতি, তীব্র উত্তেজনা শিল্প শহর হলদিয়া। গত মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছেন কারখানার  ভিতরে ঠিকা শ্রমিকরা। তাঁদের দাবি, গত নভেম্বরে জমা দেওয়া নতুন বেতন চুক্তির সনদ নিয়ে প্রশাসন ও কর্তৃপক্ষের গড়িমসিতেই এই পদক্ষেপ। যদিও কারখানা কর্তৃপক্ষ এই কর্মবিরতিকে অবৈধ দাবি করে জেলা প্রশাসন, পুলিশ ও শ্রম দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছে। এর আগে ১৯ ফেব্রুয়ারিও সাময়িকভাবে কাজ বন্ধ করেছিলেন শ্রমিকরা। হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত জানান, আলোচনার মাঝপথেই কেন এই ধর্মঘট তা স্পষ্ট নয়। বর্তমানে উৎপাদন পুরোপুরি স্তব্ধ থাকায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন শ্রমিকদের  দাবী সময় মত বেতন চুক্তি না হওয়ার জন্যই তাদের এই কর্ম বিরতি শাসক দল শ্রমিক সংগঠন শ্রমিকদের বেতন চুক্তি না করে কারখানার কর্তৃপক্ষ সাথে ভিতরে ভিতরে যোগাযোগ করেই শ্রমিকদের এই আন্দোলনকে অবৈধ বলছে। সি আই টি ইউ জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন সারা রাজ্যজুড়ে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন শ্রমিকদের ঠিক সময় বেতন চুক্তি না করার জন্যই শ্রমিকরা তাদের আন্দোলনে নেমেছেন আমরা চাইবো সারা হলদিয়ার শ্রমিকদের যথাসময়ে বেতন চুক্তি হোক।

No comments