বিদ্যালয়ের স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে কি বার্তা দিলেন স্কুলের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গায়েন!ঢেকুয়া বিবেকানন্দ অগ্রণী সংঘ হাই স্কুল প্রত্যেক বছরের মতোই এ বছর বিদ্যালয়ের স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ…
বিদ্যালয়ের স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে কি বার্তা দিলেন স্কুলের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গায়েন!
ঢেকুয়া বিবেকানন্দ অগ্রণী সংঘ হাই স্কুল প্রত্যেক বছরের মতোই এ বছর বিদ্যালয়ের স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে প্রায় দু লক্ষ টাকা স্কুলে উন্নয়ন প্রকল্পে তুলে দিলেন।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সমর বেরা, ছিলেন টাটা মোটরস সিনিয়র ম্যানেজার সৌভাণিক রায়, স্কুলের শিক্ষিকা পাপিয়া বেরা সুজাতা দাস, এবং শিব শংকর মাইতি , খোকন দাস ও বিদ্যুৎ কুমার জানা।স্কুলে প্রাক্তন ছাত্র দীনেশ দাস। আজকের সভা মঞ্চে কৃষ্ণ গোপাল অধিকারী পঞ্চাশ হাজার টাকা পাপিয়া বেড়া 30 হাজার টাকা সৌভেনিক রায় ১৫ হাজার টাকা এছাড়াও স্কুলের শুভানুধ্যায়ী এগিয়ে এসেছেন এই সাহায্যের হাত বাড়িয়ে আজকের এই সভা মঞ্চে মনিন্দ্র গায়েন গায়েন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এক লক্ষ টাকা স্কুলের উন্নয়ন প্রকল্পের জন্য দান করলেন। ঢেকুয়া বিবেকানন্দ অগ্রণী সংঘ হাই স্কুলে গায়েন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে প্রায় ৭টি প্রকল্প চলছে এই প্রকল্পগুলির মধ্যে হল ছাত্র-ছাত্রীদের প্রতি বছর বিনা পয়সায় শিক্ষামূলক ভ্রমণ। দুর্গাপূজার সময় দুঃস্থ ছাত্রছাত্রীদের পোশাক দান। স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে জন্মদিন উদযাপন। ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে সৃজনশীলতার সম্মান। নারী দিবস পালন। স্টুডেন্ট অফ দি ইয়ার পুরস্কার ছাত্র এবং ছাত্রী। বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য ঝাড়ুদার নিয়োগ করেছেন গায়েন ওয়েলফেয়ার ট্রাস্টে তরফ থেকে। আজকের বিদ্যালয় স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রায় দু লক্ষ টাকা স্কুল ফান্ডে দান করেছেন স্কুলের শুভানুধ্যায়ীগণ। সকলকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানালেন স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন।

No comments