আন্ত: কলেজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি উদ্যোগে ৭ই ও ৮ই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী আন্ত: কলেজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উজা (URJA) ২০২৬ এর শুভারম্ভ হয় ৭ ফেব্রুয়ারি শনিবার…
আন্ত: কলেজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি উদ্যোগে ৭ই ও ৮ই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী আন্ত: কলেজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উজা (URJA) ২০২৬ এর শুভারম্ভ হয় ৭ ফেব্রুয়ারি শনিবার।
এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথালিট সোমা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ সৌরাংশু মুখোপাধ্যায়, কলেজের সম্পাদক শেখ খাইরুল ইসলাম, কলেজের অধ্যক্ষা ডঃ নমিতা কর্মকার কলেজের পরিচালন কমিটির সদস্য অঞ্জুম আরা ইসলাম, জিয়াউল ইসলাম প্রমূখ।
এই আন্ত:কলেজ ক্রিড়া প্রতিযোগিতা ঘিরে তমলুক সহ পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রায় কুড়িটি কলেজ থেকে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সোমা বিশ্বাস বলেন, এই আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা থেকেই অনেক জাতীয় স্তরের প্রতিভার জন্ম হয়। যদি এই প্রতিযোগিতা প্রতিবছর চলতে থাকে তাহলে আমি নিশ্চিত এখান থেকেও অনেক ক্রীড়াবিদ ভবিষ্যতে রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে উঠে আসবে এবং এই কলেজ সহ পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী জেলাগুলির নাম উজ্জ্বল করবে। ছাত্র-ছাত্রীদের এই উৎসাহ উদ্দীপনা দেখে আমারও কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। বর্তমান যুগে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার যে অনাগ্রহতা আছে এই ধরনের প্রতিযোগিতা গুলির মাধ্যমে তারা আবার সেই আগ্রহ ফিরে পাবে। এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং টেকনোলজি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।


No comments