বিধায়কের বাড়ির গেট ঘিরে বিক্ষোভ
কয়েক মাস আগেই ভারতীয় জনতা পার্টি নির্বাচিত বিধায়ক তৃণমূলে যোগদান করেছেন। হলদিয়া বিধানসভার নির্বাচিত বিধায়ক তাপসী মন্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দা…
বিধায়কের বাড়ির গেট ঘিরে বিক্ষোভ
কয়েক মাস আগেই ভারতীয় জনতা পার্টি নির্বাচিত বিধায়ক তৃণমূলে যোগদান করেছেন। হলদিয়া বিধানসভার নির্বাচিত বিধায়ক তাপসী মন্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল আইএনটিটিইউসি হলদিয়া কোর কমিটির চেয়ারম্যান। কোর কমিটির চেয়ারম্যান থাকাকালীন হলদিয়া য় কারখানা স্থানীয় দলের কর্মীদের কাজ না দিয়ে বাহির থেকে লোক এনে টাকার বিনিময়ে কাজে নিয়োগ করছেন। এর প্রতিবাদে সন্ধ্যা হলদিয়া দুর্গাচক আট নম্বর ওয়ার্ডে তাপসী মন্ডলের বাড়ির ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন দলবদলু বিধায়ক তাপসী মন্ডল শাসক দল তৃণমূলের শেষ পর্যায়ে হাঁড়িমুছে খাওয়ার জন্য দল ত্যাগ করেছিলেন আমরা বারে বারে বলেছিলাম যে বাহির থেকে লোক নিয়ে এসে টাকার বিনিময়ে কাজে লাগাচ্ছেন এখন যে দলে নাম লিখেছেন সেই দলের কর্মীরাই সেই দাবি করে বিক্ষোভ দেখাচ্ছেন।
সি আই টি ইউ জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন দলবদলু বিধায়ক বিভিন্ন দলে মধু খেয়ে খেয়ে এখন শাসক দলে নাম লিখিয়েছেন আমরা বারে বারে বলেছি এই দল বদলু বিধায়ক সহ তৃণমূল কর্মী সমর্থকরা ঝাণ্ডা নিয়ে যেখানেই যাবেন সেখানেই তাদের স্বার্থ দেখবেন। হলদিয়া ইউনিলিভারের শ্রমিক নিয়োগ হয়েছে বাহির থেকে লোক নিয়ে এসে অর্থের বিনিময় নিয়োগ করেছেন তৃণমূলের বিধায়ক কোন কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তার বাড়ি গেটের সামনে। আমাদের দাবি হললিয়ার উদ্বাস ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কাজ আগে দিতে হবে। না হলে আজকে শাসক দলের কর্মীরা তাদের বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। আগামী দিনে সামগ্রী হলদিয়ার মানুষ বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাবেন।

No comments