ভালোবাসার চেয়ে আত্মসম্মান মূল্যবান- দূর্গাপদ মিশ্রআমি শত অবহেলা পেলেও তার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছি।ভাবতাম, একদিন হয়তো বুঝবে- ভালোবাসা মানে ছাড়া না, আকড়ে ধরে রাখা।কিন্তু সময় শিখিয়ে দিয়েছে কঠিন সত্য- সব প্রচেষ্টা মূল্য…
ভালোবাসার চেয়ে আত্মসম্মান মূল্যবান- দূর্গাপদ মিশ্র
আমি শত অবহেলা পেলেও
তার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছি।
ভাবতাম, একদিন হয়তো বুঝবে-
ভালোবাসা মানে ছাড়া না, আকড়ে ধরে রাখা।
কিন্তু সময় শিখিয়ে দিয়েছে কঠিন সত্য-
সব প্রচেষ্টা মূল্য পায় না, সব সম্পর্ক স্থায়ী হয় না।
কখনো কখনো দূরে সরে যাওয়া মানে-
নিজেকে বাঁচিয়ে নেওয়া।
আজ বুঝি , ভালোবাসা যতই গভীর হোক, আত্মসম্মান তার চেয়েও মূল্যবান।
কারণ যেখানে নিজের মর্যাদা হারিয়ে যায়,
সেখানে ভালবাসাও ধীরে ধীরে মরে যায়।।
No comments