৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনরামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া ব্যবস্থাপনায় গত ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় ধুমধাম সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দুর্গাচক ক…
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া ব্যবস্থাপনায় গত ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় ধুমধাম সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দুর্গাচক কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম নানান অনুষ্ঠান প্রতিবন্ধকতা চিহ্নিত করন শিবির, দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়ক যন্ত্রপাতি, চারাগাছ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পাশাপাশি সামাজিক কাজের লক্ষ্যে এই অনাড়ম্বর অনুষ্ঠানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোলকাতা সার্কেল জেনারেল ম্যানেজার শ্রী সনাতন মিশ্র রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া অনুকূলে শীততাপ নিয়ন্ত্রিত "মোবাইল ক্লিনিক ভ্যান" স্বামী বিবেকাত্মানন্দজী মহারাজের হাতে তুলে দেন। আগামী দিনে এই মোবাইল ক্লিনিক ভ্যান এর সাহায্যে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া মানুষেরা চোখের চিকিৎসা পরিষেবা পেতে থাকবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্বামী শ্রুতিসারানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশন, তমলুক অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সাবিনা পারভিন, পূর্ব মেদিনীপুর, ডাঃ বিভাস রায়, সিএম ওএইচ, পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, শ্রী অতনু সান্যাল, ইডি ও প্ল্যান্ট হেড, আইওসি, শিশির মন্ডল পরিবেশ দপ্তরের আধিকারিক, দেবায়ন দে, অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর ফ্যাক্টরিস, সমীরণ সরকার জিএম এইচ আর, হলদিয়া পেট্রোকেমিক্যাল, সৌরভ ভট্টাচার্য, ভিপি এইচ আর, ইন্দোরামা, সুশোভন পাত্র, ভিপি ও প্ল্যান্ট হেড ও সত্যজিৎ গাঙ্গুলি, হলদিয়া এনার্জি লিমিটেড, দেবাশিস পাহাড়ী ও সুমনা পাহাড়ী, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষয়িত্রী এছাড়াও হলদিয়া শিল্পাঞ্চলের অনান্য আধিকারিকবৃন্দ। অনুষ্ঠানে বেদ মন্ত্র উচ্চারণ ও উদ্বোধনী সংগীত ও সমাপ্তি নাচের গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আদৃতা (বৃষ্টি)।

No comments