শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালনসংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক : যথাযোগ্য মর্যাদায় অগ্নিযুগের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্মদিন পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলায়। সকালে মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার গেটও…
শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালন
সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক : যথাযোগ্য মর্যাদায় অগ্নিযুগের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্মদিন পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলায়। সকালে মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার গেটওয়ে মেচেদা বাসস্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি গণেন রায়। ক্ষুদিরামের জীবন সংগ্রামের উপর আলোচনা করেন পূর্ণেন্দু বিকাশ পাত্র,বিপ্লব মন্ডল,লক্ষীকান্ত প্রামানিক, ডাঃ বিশ্বনাথ পড়িয়া প্রমূখ। কোলাঘাট স্টেশন বাজার দোকানদার সমিতির উদ্যোগে স্টেশন সংলগ্ন ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান,রক্তদান শিবির,সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তিনজন মহিলা সহ ৬৯ জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও মহিষাদল,তমলুক সহ জেলার বিভিন্ন স্থানে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

No comments