গ্রামীন চিকিৎসকদের চতুর্থ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত ইনফর্মাল হেল্থ কেয়ার প্রোভাইডার(IHCP)দের নাম সরকারীভাবে নথিভুক্তিকরন,রেজিস্টার্ড ডাক্তার দিয়ে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ ও…
গ্রামীন চিকিৎসকদের চতুর্থ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত ইনফর্মাল হেল্থ কেয়ার প্রোভাইডার(IHCP)দের নাম সরকারীভাবে নথিভুক্তিকরন,রেজিস্টার্ড ডাক্তার দিয়ে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর্মী হিসাবে শংসাপত্র প্রদান,মেডিক্যাল অফিসারের তত্বাবধানে সরকারী স্বাস্থ্য পরিষেবায় যথাযথভাবে কাজে লাগানো, ড্রাগ কন্ট্রোলার-পুলিশ-প্রশাসনের অন্যায় জুলুম ও হয়রানি বন্ধ করা প্রভৃতি দাবীতে আজ ৩ রা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৬ তম জন্মদিবসে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন "প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া(পি এম পি এ আই)"র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে তমলুকের সুবর্ণ জয়ন্তী হলে চতুর্থ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ জয়দেব ঘড়া। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক রাম চন্দ্র সাঁতরা। মুল বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মূখ্য উপদেষ্টা প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মন্ডল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ প্রানতোষ মাইতি,সহঃ সভাপতি যুগল পাখিরা,কোষাধ্যক্ষ ডাঃ তিমির কান্তি দাস,মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস,সহঃ সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া ,তমলুক পৌরসভার চেয়ারম্যান চঞ্চল খাড়া। সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরনিকা প্রকাশ করেন চঞ্চল খাড়া।
দাবীসনদ সংক্রান্ত প্রস্তাব পেশ করেন চতুর্থ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মাইতি। কেন্দ্রীয় বাজেটের ১০% ও রাজ্য বাজেটের ২০% স্বাস্থ্যখাতে বরাদ্দ,বানিজ্যিকিকরন রোধ সহ ছয় দফা দাবীসনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ডাঃ তরুণ মন্ডল তার বক্তব্যে শহীদ ক্ষুদিরাম বসুর চরিত্রের নানা দিক উল্লের পর কেন্দ্র ও রাজ্য সরকারগুলির স্বাস্থ্যনীতি ব্যাখ্যা করেন। এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দাবীর পাশাপাশি গ্রামীন চিকিৎসকদের ন্যায্য দাবী-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন।
চঞ্চলবাবু তার বক্তব্যে,ঝাঁ চকচকে হাসপাতালে রোগী পৌঁছে দেওয়ার আগে গ্রামীন চিকিৎসকরা যে পরিষেবা দেন তাকে সাধুবাদ জানান।
সম্মেলনের বিকালের অধিবেশনে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার সম্পর্কে বক্তব্য রাখেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস। বুকের ব্যাথা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাঃ মেহেতাব আলি।
সম্মেলন থেকে রামচন্দ্র সাঁতরাকে সভাপতি সুবীর মাইতিকে সম্পাদক করে নূতন জেলা কমিটি গঠিত হয়। সম্মেলনে ৬ শতাধিক গ্রামীন চিকিৎসক উপস্থিত ছিলেন।

No comments