ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট পূর্ব মেদিনীপুর জেলা শাখা নতুন কমিটি গঠন
ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন প্রেক্ষাগৃহে সাধারণ সভায়…
ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট পূর্ব মেদিনীপুর জেলা শাখা নতুন কমিটি গঠন
ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন প্রেক্ষাগৃহে সাধারণ সভায় 40 জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় রাজ্য কমিটি দুই সদস্য উপস্থিত ছিলেন প্রশান্ত দাস এবং সুভাষ দাস। সম্পাদকীয় পেশ করেন প্রশান্ত দাস সম্পাদকের উপরে দুইজন আলোচনা করেন। সম্মেলন মঞ্চ থেকে ১৫ জনের কমিটি নির্বাচিত হয়। আজকের এই সভায় ১৩জনের নাম ঘোষণা হয় এবং পরে দুজনকে যুক্ত করা হবে বলে জানা যায় সর্বসম্মতিক্রমে আজকের এই সভা থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন দুর্গাপদ মিশ্র সহ-সভাপতি বলিন্দ্র নারায়ন রায় সম্পাদক নির্বাচিত হয়েছেন পুনরায় প্রশান্ত দাস সহ-সম্পাদক সুভাষ দাস কোষাধ্যক্ষ অসীত ঘোড়াই, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন বিপ্র নারায়ণ পন্ডা, স্বনেন্দুশেখর দাস, সুলগ্না ভট্টাচার্য, মিজানুর রহমান, ফনি ভূষণ পাত্র, সুব্রত গুহ, দিপালী মাইতি, অমৃতলাল মাইতি। সম্পাদক প্রশান্ত দাস বলেন পশ্চিমবঙ্গ সাংবাদিকদের ইউনিয়ন হল পশ্চিমবঙ্গ কর্মরত সাংবাদিকদের একটি সংগঠন। যা সাংবাদিকদের সুরক্ষা অধিকার নিয়ে কাজ করে এবং ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ও ইন্ডিয়ান জার্নালিস্ট এর মত বৃহত্তর ফেডারেশনের অংশ হিসেবে পরিচিত। এই ইউনিয়ন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাংবাদিকতার মান উন্নয়নে লক্ষ্যে কাজ করে থাকে। নবনির্বাচিত সভাপতি দুর্গাপদ মিশ্র বলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট আমাদের সংগঠনের মূল লক্ষ্য সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা প্রদান, তাদের পেশাগত সমস্যা সমাধানে সহায়তা করা, এবং সাংবাদিকতার মান বজায় রাখা। আমাদের সংগঠনের সদস্য সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় রয়েছে। আমাদের এই সংগঠন কেন্দ্রীয় সংগঠন গুলির সাথে যুক্ত এবং তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে সাংবাদিকদের অধিকার আদায়ের চেষ্টা করে। আমাদের রাজ্যে সাংবাদিক ইউনিয়ন রাজ্যের সাংবাদিকদের একটি সম্মিলিত কন্ঠস্বর যা তাদের পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার সহায়তা করে।

No comments