ক্রমবর্ধমান নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর মর্যাদা রক্ষার্থে মেচেদা ও তমলুকে অঙ্গীকার যাত্রা সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে,অভয়ার ন্যায় বিচার সহ নারীর মর্যাদা রক্ষার দাবীতে "জাগো নারী জ…
ক্রমবর্ধমান নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর মর্যাদা রক্ষার্থে মেচেদা ও তমলুকে অঙ্গীকার যাত্রা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে,অভয়ার ন্যায় বিচার সহ নারীর মর্যাদা রক্ষার দাবীতে "জাগো নারী জাগো বহ্নিশিখা" সংস্থার উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক মহিলা ৯ ই ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন থেকে যাত্রা শুরু করে ১৬ ই ডিসেম্বর নির্ভয়া দিবসে রাজ্যের চার(কোচবিহার-কাকদ্বীপ-পুরুলিয়া-ঝাড়গ্রাম)প্রান্ত থেকে সমস্ত জেলা পরিক্রমা করে কলকাতায় পৌঁছাবেন। গতকাল ১২ ডিসেম্বর,শনিবার,রাত্রি আটটায়,ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় ২৫০ জন অভিযাত্রীদের দল মেচেদা এসে পৌঁছায়। আজ ১৩ই ডিসেম্বর,শনিবার ঐতিহাসিক তমলুক শহরের মানিকতলায় সকাল ১০ টায় জড়ো হয়ে শহর পরিক্রমা করে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রা করেন। পদযাত্রার শুরুতে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতি সমস্ত অভিযাত্রীদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানায়। মানিকতলার সমাবেশে বক্তব্য রাখেন সংস্থার রাজ্যনেত্রী ডঃ মহুয়া নন্দ। বিকেলে অঙ্গীকার যাত্রীরা ডিমারী-নোনাকুড়ি-রামতারক-চিত্রা হয়ে মেচেদার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত হন এবং সেই উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেচেদার প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা শ্রীরূপা ব্যানার্জি। পথিমধ্যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও অঙ্গীকার যাত্রীদের অভিনন্দন জানানো হয়। সংস্থার তরফে জানানো হয়েছে সারা রাজ্যব্যাপী উপরোক্ত দাবীতে মহিলা সহ সর্বস্তরের জনসাধারণকে সচেতন করতে দেশব্যাপী আন্দোলনের বাতাবরণ তৈরি করতে এই অঙ্গীকার যাত্রার আয়োজন।

No comments