Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে সাইবার নিরাপত্তা নিয়ে দু'দিনের কর্মশালা শুরু হল

হলদিয়াতে সাইবার নিরাপত্তা নিয়ে দু'দিনের কর্মশালা শুরু হল
 হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজে সাইবার নিরাপত্তা নিয়ে দু'দিনের কর্মশালা শুরু হল। কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও সাইবার সিকিউরিটি বিভ…

 

হলদিয়াতে সাইবার নিরাপত্তা নিয়ে দু'দিনের কর্মশালা শুরু হল


 হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজে সাইবার নিরাপত্তা নিয়ে দু'দিনের কর্মশালা শুরু হল। কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও সাইবার সিকিউরিটি বিভাগের উদ্যোগে 'মেশিন লার্নিং এন্ড ইমার্জিং টেকনোলজিস ইন সাইবার সিকিউরিটি' বিষয়ে ওই বুট ক্যাম্প বা স্বল্পমেয়াদী নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পড়ুয়াদের। কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় এমসিবিএস কর্মসূচীতে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের। এর মূল লক্ষ্য কর্মক্ষেত্রে প্রবেশের আগে পড়ুয়াদের এই প্রশিক্ষণের মাধ্যমে বহুস্তরীয় দক্ষতা বাড়ানো সম্ভব হবে। সাইবার সিকিউরিটি ক্ষেত্রে নতুন ধরনের যে প্রযুক্তি আসছে তার সঙ্গে পরিচয় করাতেই শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা পড়ুয়াদের প্রশিক্ষণ দিচ্ছেন। এইচআইটি কর্তৃপক্ষও এই প্রশিক্ষণের জন্য কম্পিউটার সায়েন্স বিভাগকে উৎসাহ দিচ্ছে ও সহযোগিতা করছে। এই সাইবার সিকিউরিটি বুট ক্যাম্পের  আহ্বায়ক তথা বিভাগীয় প্রধান সব্যসাচী সামন্ত এবং সংগঠক অর্পিতা মজুমদার বলেন, কর্মসূচির লক্ষ্য সাইবার নিরাপত্তায় মেশিন লার্নিং ও উদীয়মান প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা। প্রথমদিন কলকাতার সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটারিং নামক কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরী আধুনিক ও স্বয়ংক্রিয় ওয়েব আক্রমণ প্রতিরোধে মেশিন লার্নিংয়ের ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়া নামী প্রযুক্তি সংস্থার দুই বিশেষজ্ঞ দেবজয় বিশ্বাস ও সুপ্রিয়া কুমারী সাইবার নিরাপত্তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর শিল্পক্ষেত্রে প্রয়োগ নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিন সাইবার নিরাপত্তা ও এথিক্যাল হ্যাকিং  এবং তদন্তের ক্ষেত্রে তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেবেন অকিকনীল মিত্র এবং শিবপুর আইআইইএসটির গবেষক অসিতকুমার দাস। অধ্যাপক ও বিশেষজ্ঞরা বলেন, এই বুটক্যাম্প শিক্ষার্থীদের শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা, ব্যবহারিক জ্ঞান এবং আধুনিক সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের এক গুরুত্বপূর্ণ সুযোগ করে দিচ্ছে। এইচআইটি-এর এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ কর্মজগতের জন্য প্রস্তুত করে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রশিক্ষণের পর কেন্দ্রীয় সরকারের একটি সার্টিফিকেট পাবেন পড়ুয়ারা যা কর্মক্ষেত্রে সহায়ক হবে।

No comments