Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদী সংস্কার সহ প্রথম পর্যায়ের কাজ এখনো শুরু না হওয়ায় গন অবস্থান

ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদী সংস্কার সহ প্রথম পর্যায়ের কাজ এখনো শুরু না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ওই কাজের শ্বেতপত্র এ মাসেই প্রকাশ সহ বিভিন্ন দাবীতে ঘাটালে ভুক্তভোগীদের গণঅবস্থান।  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর…

 




ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদী সংস্কার সহ প্রথম পর্যায়ের কাজ এখনো শুরু না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ

 ওই কাজের শ্বেতপত্র এ মাসেই প্রকাশ সহ বিভিন্ন দাবীতে ঘাটালে ভুক্তভোগীদের গণঅবস্থান।  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদী সংস্কার সহ প্রথম পর্যায়ের কাজের শ্বেতপত্র নভেম্বর মাসেই প্রকাশ করে দ্রুত কাজ শুরু সহ বিভিন্ন দাবীতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে ঘাটাল ক্ষুদিরাম মূর্তি সংলগ্ন স্থানে এক মহতী গণ অবস্থানের কর্মসূচী হয়। সভাপতিত্ব করেন, সংগঠনের যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি। কর্মসূচিতে বক্তব্য রাখেন মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, ঘাটালের বিশিষ্ট শিক্ষাব্রতী গৌরী শংকর বাগ,সাহেবঘাট ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা,নদীবাঁধ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ কাপাস,বন্দর ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাইচন্দ্র পাড়ুই প্রমুখ। বক্তারা মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদীর নিম্নাংশ সংস্কার সহ প্রথম পর্যায়ের কাজ এখনো শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এবং ওই কাজের শ্বেতপত্র এ মাসেই প্রকাশ করে কাজ শুরুর দাবী জানানো হয়। পাশাপাশি ওই কাজ দেখভাল করার জন্য মনিটরিং কমিটিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির অন্ততঃ একজন প্রতিনিধিকে যুক্ত করতে হবে। 

        ‌প্রসঙ্গত উল্লেখ্য,কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থে দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র ও রাজ্য মিলে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। 

        কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন,বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অনেক আন্দোলন,আবেদন,নিবেদন ইত্যাদির মধ্য দিয়ে অবশেষে 'নো কস্ট' পদ্ধতিতে শিলাবতী,পলাসপাই নদী সংস্কারের কাজ কিছু ক্ষেত্রে শুরু হয়েছিল। কিন্তু শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের ওয়ার্ক অর্ডার গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেওয়ার পর ১০ মাস অতিক্রান্ত হলেও ৫০০ মিটার অংশ পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। শুধু তাই নয়,মাস্টার প্ল্যানের অন্তর্গত অন্যান্য কাজগুলিরও অবস্থা প্রায় একই রকম। ফলস্বরূপ চলতি বছরের গত বর্ষায় ঘাটাল মহকুমার একাংশের অধিবাসীদের তিনবার বন্যা কবলিত হতে হয়েছে।

         নারায়ণবাবু আরো বলেন,আমরা বীরসিংহে মুখ্যমন্ত্রীর ভাষণ থেকে জানতে পারলাম, রাজ্য সরকার ঘোষিত ঘাটাল মাস্টার প্ল্যানের সামগ্রিক কাজ দু বছরের মধ্যেই শেষ করা হবে। সেজন্যে ওই কাজের পূর্ণাঙ্গ পরিকল্পনার শ্বেতপত্র নভেম্বর মাসেই প্রকাশ করে এ মাসেই উক্ত প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু করতে হবে।



No comments