মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন, সকাল থেকেই অগ্নিবীণা প্রেক্ষাগৃহে মহিলাদের ভিড়মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় হলদিয়ায়। হলদিয…
মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন, সকাল থেকেই অগ্নিবীণা প্রেক্ষাগৃহে মহিলাদের ভিড়
মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় হলদিয়ায়। হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাসের সহযোগিতায় এবং দ্রৌপদী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা প্রেক্ষাগৃহে।
এদিন সকাল থেকেই অগ্নিবীণা প্রেক্ষাগৃহে শুরু হয় মায়েদের স্বাস্থ্য পরীক্ষা। এলাকার বহু মহিলা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি নিজেদের শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পান তাঁরা।
বর্তমান সময়ে ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেক মহিলাই নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্ন নিতে পারেন না। সংসার ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় অবহেলিত থেকে যায় তাঁদের শারীরিক সমস্যা। সেই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়েই মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
আয়োজকদের এই উদ্যোগের ফলে এলাকার মহিলারা স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাওয়ায় খুশি। সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে আগামী দিনেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও বেশি করে হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। সংবাদ মাধ্যমকে জানালেন হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস এইচ আর দেবযানী বোস এছাড়াও উপস্থিত ছিলেন দ্রৌপদী চ্যারিটিবল ট্রাস্টের অন্যতম সুমনা হাজরা, প্রমূখ।

No comments