Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেহাটি খাল সংস্কারের কাজ অবিলম্বে শুরুর দাবীতে কোলাঘাট বিডিও অফিসের স্মারকলিপি

দেহাটি খাল সংস্কারের কাজ অবিলম্বে শুরুর দাবীতে কোলাঘাট বিডিও অফিসের স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাটের দেহাটি খাল সংস্কারের কাজ অবিলম্বে শুরু করে বর্ষার পূর্বে শেষ, অতি সত্বর দেহাটি-টোপা-টোপা ড্রেনেজ-দেনান প্রভৃত…

 




দেহাটি খাল সংস্কারের কাজ অবিলম্বে শুরুর দাবীতে কোলাঘাট বিডিও অফিসের স্মারকলিপি

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাটের দেহাটি খাল সংস্কারের কাজ অবিলম্বে শুরু করে বর্ষার পূর্বে শেষ, অতি সত্বর দেহাটি-টোপা-টোপা ড্রেনেজ-দেনান প্রভৃতি খালগুলিতে মঞ্জুর করা ব্রীজ নির্মাণের কাজ শুরু, চাপদা-গাজই ও খড়িচক খাল সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী বর্ষের পূর্বে ওই কাজ শেষ করা সহ বিভিন্ন দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে কোলাঘাট ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও সদস্য অভিজিৎ পাত্র,শুভাশিস মন্ডল প্রমূখ।

          নারায়ণ চন্দ্র নায়ক বলেন,আমরা চাই-দেহাটি খাল সংস্কারের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই ঠিকাদারকে দপ্তরের সিডিউল অনুসারে খালটি পূর্ণাঙ্গ সংস্কার করে আগামী বর্ষার পূর্বে শেষ করতে হবে। সাথে সাথে সমস্ত ব্রীজেরও কাজ শুরু করে শেষ করতে হবে। উনি আরো বলেন,খাল সংস্কার ও ব্রীজের কাজ যেমন জরুরী,তেমনি জোয়ার জলে বোরো মরশুমের চাষও খুবই প্রয়োজন। কারণ গত বর্ষায় জলবন্দী দশার কারণে এলাকার মৌজাগুলিতে আমন চাষ হয়নি। উপরোক্ত সিদ্ধান্তের ফলে যে সমস্ত ক্ষুদ্র কৃষকেরা ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হবেন সেই কৃষকদের সরকার ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করুক। 



No comments