আমেরিকার মতো পশ্চিমবঙ্গের রাস্তা হবে, বাংলার মাটিতে কল্পতরু নীতিন গদ করি? কেন্দ্র এবং রাজ্যে সমন্বয়ে চলছে ডবল ইঞ্জিন সরকার , পরিবহনে আসবে ডবল ইঞ্জিনের গতি। আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গে রাস্তা হবে, আমেরিকার মতো ঝা চকচকে। বৃহস্পতি…
আমেরিকার মতো পশ্চিমবঙ্গের রাস্তা হবে, বাংলার মাটিতে কল্পতরু নীতিন গদ করি?
কেন্দ্র এবং রাজ্যে সমন্বয়ে চলছে ডবল ইঞ্জিন সরকার , পরিবহনে আসবে ডবল ইঞ্জিনের গতি। আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গে রাস্তা হবে, আমেরিকার মতো ঝা চকচকে। বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে এমনই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গদ করি। তিনি বলেন চাইতে চাইতে হাঁপিয়ে যাবেন কিন্তু আমি দিয়ে যাব আমার কাছে টাকার কোন অভাব নেই। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন আমি যা বলি তাই করে দেখাই। আমি তাদের মতো নই যারা বলার পর কাজ করে না। এদিন এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন এন সি পি আই সাংসদরাও। তাদের উপস্থিতি নিয়েও রাজনীতিতে জোর চর্চা , যদিও বদলের বাংলায় এই ছবি নতুন নয়। এর আগেও মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠকেও তাদের দেখা মিলেছে। তবে এদিন সভা থেকে প্রাক্তন শাসক দল তৃণমূলকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যত কাজ বন্ধ ছিল এনওসি দেওয়া জমির ব্যবস্থা করা এবং কেন্দ্রীয় রাজ্যের সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। আমাদের সরকার কেন্দ্র-রাজ্য এক সঙ্গে কাজ করবে। এদিন নীতিন গদ করি বলেন আমি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত দিয়েছি। আপনি কোন চিন্তা করবেন না পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেওয়া হবে এটা আমার দায়িত্ব । এছাড়াও রিং রোডের অনুমোদন নিয়েও কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী এদিন ঘোষণা করলেন তিনি বলেন কলিকাতা ২৫০ কিলোমিটারের ১৪ হাজার কোটি টাকার রিং রোডের অনুমোদন দিচ্ছে এই রিং রোড তো শুরু । আসল ফিল্ম শুরু হওয়া এখনো বাকি আছে।

No comments