দ্রুত রাস্তা ও ব্রীজের কাজ শেষের দাবীতে সেচ দপ্তরের এসডিও'র নিকট স্মারকলিপি সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অবিলম্বে কোলাঘাটের টোপা ড্রেনেজ খালের ডান দিকের বাঁধটির কংক্রিট করার কাজ শুরু,বাম দিকের রাস্তার পিচিং এর কাজের গতিবৃদ…
দ্রুত রাস্তা ও ব্রীজের কাজ শেষের দাবীতে সেচ দপ্তরের এসডিও'র নিকট স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অবিলম্বে কোলাঘাটের টোপা ড্রেনেজ খালের ডান দিকের বাঁধটির কংক্রিট করার কাজ শুরু,বাম দিকের রাস্তার পিচিং এর কাজের গতিবৃদ্ধি,ওই খালের উপর যোগীদহ-পরমানন্দপুর-উত্তর জিঞাদা প্রভৃতি স্থানের কংক্রিট ব্রীজের কাজ দ্রুত সম্পন্ন করা সহ চাপদা-গাজই খাল সংস্কার ও পারিট স্লুইশ এর সম্প্রসারণ প্রভৃতি দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে সেচ দপ্তরের পাঁশকুড়া দুই সাব ডিভিশনের এসডিও'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সদস্য অভিজিৎ পাত্র প্রমূখ।
নারায়নবাবু অভিযোগ করেন, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে যোগীদহ ব্রীজের কাজ শুরু হলেও ঢিমেতালে কাজ চলায় এলাকার হাজার হাজার মানুষ ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন। অথচ ওয়ার্ক অর্ডারে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শেষ করার কথা উল্লেখ রয়েছে। ব্রীজের এখনো ৩০ শতাংশ কাজ হয়নি। ফলস্বরূপ ওই মানুষজনদের অনেক ঘুরপথে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হচ্ছে।

No comments