বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা কে ঢেলে সাজানোর চেষ্টা করছে জানালেন হলদিয়া মহকুমার সম্পাদক পরেশ চন্দ্র দাস,অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সপ্তম বার্ষিক সাধারণ সভা।অ্যাডভান্স সোসাই…
বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা কে ঢেলে সাজানোর চেষ্টা করছে জানালেন হলদিয়া মহকুমার সম্পাদক পরেশ চন্দ্র দাস,অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সপ্তম বার্ষিক সাধারণ সভা।
অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সপ্তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউশান গাড়ুঘাটা, তাদের প্রায় ২২ দফা দাবি নিয়ে আজ সাধারণ সভায় আলোচনা হয়। উদ্বোধন করেন রাজ্য কমিটির সভাপতি হরিদাস ঘটক, ছিলেন জেলা সম্পাদক, মৃন্ময় মাজী ছিলেন জেলার বিভিন্ন মহকুমার সম্পাদক সভাপতি, ছিলেন হলদিয়া মহকুমার সম্পাদক পরেশ চন্দ্র দাস, রাজ্য সভাপতি হরিদাস ঘটক বলেন মিড ডে মিল সহ কিছু সরকারি প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে বিকাশ ভবনে চিঠি দিয়েছিলাম । বর্তমান সরকার তা ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছেন সেজন্য বর্তমান সরকারকে আমরা সাধুবাদ জানাই। জেলা নেতৃত্ব পরেশ চন্দ্র দাস বলেন বর্তমান সরকার স্কুলের পোশাকের উপর গুরুত্ব দিয়েছেন আগের সরকার স্কুলের পোশাকের উপর চাপিয়ে দেওয়া হতো নির্দেশ। বর্তমানে সরকার মিড ডে মিলের মত গুরু দায়িত্ব অন্য একটি এজেন্সিকে দেওয়ার কথা ভাবছেন তাতে স্কুলে প্রধান শিক্ষকদের ভাবমূর্তি উজ্জ্বল হবে পঠন-পাঠনের দিক থেকেও আরো সুবিধা হবে। তিনি আরো বলেন, সর্বভারতীয় সঙ্গে বর্তমান রাজ্যের শিক্ষার সিলেবাস তৈরি না হলে রাজ্যে ছাত্রছাত্রীদের অন্ধকারে থাকতে হবে তবে বর্তমান সরকার শিক্ষার উপর বিভিন্ন ধরনের আমুল পরিবর্তন আনছেন সেজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। বর্তমান সরকার শিক্ষকদের পে-কমিশন থেকে বেতন কাঠামো পরিবর্তন করেছেন। বিগত সরকারের সময় আমরা পিএমসি থেকে বঞ্চিত হয়েছিলাম। বর্তমান সরকার পিএমসি চালু করেছেন আমরা স্কুলগুলি উন্নয়নের জন্য বরাদ্দ পারছি।
তিনি আরো বলেন বিগত সরকার হঠাৎ শিক্ষায় সেমিস্টার প্রথা চালু করেছিলেন তাতে শিক্ষার অনেকটাই অবনতি হয়েছে,বর্তমান সরকার সেমিস্টার প্রথা তুলে দিয়েছেন তারফলে ছাত্র-ছাত্রীরা স্কুলমুখী হবে। আজকের এই সম্মেলন মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলা থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্বর্ধনা দেয়া হয়। বর্তমানে রাজ্য সরকার বিদ্যাসাগর সম্মানিত পুরস্কার পেয়েছেন স্বর্ণময়ী পাত্র আজ সম্বর্ধনা দেওয়া হয়।

No comments