আকভানে ক্ষতিগ্রস্ত কৃষকদের সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : খাল সংস্কারের পরিপ্রেক্ষিতে বোরো চাষ বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র চাষীদের ভর্তুকি প্রদান,আগামী বর্ষার পূর্বেই দেহাটি খাল পূর্ণ সংস্কার সহ দেহাটি-দেনান-টোপা-টো…
আকভানে ক্ষতিগ্রস্ত কৃষকদের সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : খাল সংস্কারের পরিপ্রেক্ষিতে বোরো চাষ বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র চাষীদের ভর্তুকি প্রদান,আগামী বর্ষার পূর্বেই দেহাটি খাল পূর্ণ সংস্কার সহ দেহাটি-দেনান-টোপা-টোপা ড্রেনেজ-চাপদা গাজই- খড়িচক প্রভৃতি খালগুলির ভেতর মঞ্জুরীকৃত কংক্রিটের ব্রীজগুলির কাজের অধিকাংশই শেষ ও ঘূর্ণিঝড় 'আকভানে' ক্ষতিগ্রস্ত ফুল-সব্জিচাষী সহ সমস্ত স্তরের কৃষকদের ক্ষতিপূরণের দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে কোলাঘাটের উত্তর জিঞাদা হাইস্কুলে কৃষকদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের কার্যকরী সম্পাদক বিশ্বরূপ অধিকারী। সভায় মূল বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তপন কুমার মাজী, গোবিন্দ পড়িয়া, তপন কুমার মাইতি প্রমূখ। সভা থেকে উপরোক্ত দাবী সহ বর্ষার পূর্বেই দেনান খালের সাথে দেহাটি খালকে বরদাবাড়ের নিকট সংযুক্ত করে দেনান-দেহাটি স্কীম পূর্ণাঙ্গ রূপায়নের দাবীতে ডিসেম্বর মাসে সেচ ও প্রশাসনিক দপ্তরে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও অতি সত্বর ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ শুরুর দাবীতে ২৫ শে নভেম্বর গণঅবস্থানের কর্মসূচির বিষয়েও আলোচনা হয়।।

No comments