এবার চলবে জাতীয় সড়কে বুলডোজার জানিয়ে দিলেন বিধায়ক
গত কয়েক বছর ধরেই হলদিয়া রানীচক থেকে কোলাঘাট পর্যন্ত জাতীয় ছয় লেনের সড়ক হওয়ার জন্য বিভিন্ন সময়ে টেন্ডার নিয়োগ করা হয়েছে। হলদিয়া থেকে কোলাঘাট জাতীয় সড়কের কয়েকটি চৌ…
এবার চলবে জাতীয় সড়কে বুলডোজার জানিয়ে দিলেন বিধায়ক
গত কয়েক বছর ধরেই হলদিয়া রানীচক থেকে কোলাঘাট পর্যন্ত জাতীয় ছয় লেনের সড়ক হওয়ার জন্য বিভিন্ন সময়ে টেন্ডার নিয়োগ করা হয়েছে। হলদিয়া থেকে কোলাঘাট জাতীয় সড়কের কয়েকটি চৌমোড় রয়েছে সবগুলি সম্প্রসারণ হলেও হলদিয়া ব্রজলালচক হাই রোড চৌমোড় সম্প্রসারণ হয়নি। হলদিয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্রজলাল চক হাই রোড মোড়ে ফ্লাইওভার করার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ কে আবেদন করেছিলেন তৎকালীন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি।। একটাই কোথায় জানিয়েছিলেন রাস্তা সম্প্রসারণ হবে সিক্স লেন যত সময় রাস্তার কাজ সমাপ্ত না হয় ফ্লাইওভার কাজ করা যাবে না। হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি হয়েছিল হলদিয়া গেট সেই গেট সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে গেট তৈরির পরিকল্পনা রয়েছে উন্নয়ন পর্ষদের ইতিমধ্যে কয়েকটি জায়গায় মাটি পরীক্ষা হয়েছে বলেও সুত্রে জানা গেছে। কিন্তু রাস্তা সম্প্রসারণ না হওয়া পর্যন্ত হলদিয়া গেট এবং ব্রজলালচক হাই রোডের উপর ফ্লাই ওভার তৈরি মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সরকারি জায়গায় দখলমুক্ত করার জন্য নোটিশ এবং মাইকিং প্রচার শুরু হয়েছিল কিন্তু পুজো এসে যায় সেজন্যই মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা কাছে বাজারের দোকান দাদা গিয়েছিলেন। দোকানদারদের বিধায়ক আশ্বস্ত করেছিলেন পুজো পর্যন্ত দোকানে ভাঙ্গা হবে না কিন্তু দোকানদাররা তারা স্বীকারোক্তি দিয়েছিলেন পুজোর পরেই তারা নিজের দায়িত্বে দোকান ভেঙে নেবেন। কিন্তু পুজোর সমাপ্ত হয়েছে রাস্তার কাজ শুরু হবে। আগামী ২৬ শে নভেম্বর রাস্তা সম্প্রসারণ নতুন সেতু নির্মাণের জন্য কেন্দ্রের পরিবহন মন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মাঠে শিলান্যাস করার জন্য আসছেন । তাই জানিয়ে দিলেন মহিষাদল এর বিধায়ক যারা এখনো সরকারি জায়গা দখল করে রয়েছেন অবিলম্বে জায়গা দখলমুক্ত করুন উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন। যারা শুনবেন না আর কোন নোটিশ আর কোন মাইকীং প্রচার নয় সরাসরি চলবে বুলডোজার।
No comments