Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের শংসাপত্র প্রদান, পাকা বাড়ির স্বপ্নপূরণ ৪৩৪টি পরিবারের

এগরা পৌরসভায় আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের শংসাপত্র প্রদান, পাকা বাড়ির স্বপ্নপূরণ ৪৩৪টি পরিবারের অবশেষে মাথার ওপর পাকা ছাদের স্বপ্নপূরণ হতে চলেছে এগরা শহরের কয়েকশো দুঃস্থ ও গৃহহীন পরিবারের। এগরা পৌরসভার বিশেষ উদ্যোগে প্রধানমন্ত্রী…

 



এগরা পৌরসভায় আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের শংসাপত্র প্রদান, পাকা বাড়ির স্বপ্নপূরণ ৪৩৪টি পরিবারের

 অবশেষে মাথার ওপর পাকা ছাদের স্বপ্নপূরণ হতে চলেছে এগরা শহরের কয়েকশো দুঃস্থ ও গৃহহীন পরিবারের। এগরা পৌরসভার বিশেষ উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার (দ্বিতীয় পর্যায়) অন্তর্গত গৃহ নির্মাণের অনুমোদন পত্র বা শংসাপত্র তুলে দেওয়া হলো উপভোক্তাদের হাতে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মোট ৪৩৪ জন উপভোক্তা সরকারি আর্থিক সাহায্যে পাকা বাড়ি তৈরির অনুমোদন ও অর্থ পাবেন।

সম্প্রতি এগরা পৌরসভার সভাগৃহে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে এই শংসাপত্রগুলি তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক, ভাইস চেয়ারম্যান নির্মল শীট-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার পদস্থ আধিকারিকরা।

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি অনুমোদনের শংসাপত্র হাতে পেয়ে এদিন খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দুঃস্থ ও নিম্নবিত্ত পরিবারগুলির সদস্যরা। উপভোক্তাদের কথায়, বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগের সময় কাঁচা বাড়িতে অত্যন্ত দুর্দশার মধ্যে দিন কাটাতে হতো। সরকারি এই প্রকল্পের ফলে এবার তাঁদের স্থায়ী ঠিকানার ব্যবস্থা হতে চলেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক জানান, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এবং প্রকৃত উপভোক্তাদের তালিকা যথাযথভাবে যাচাই করেই এই ঘর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও আশ্বাস দেন যে, উপভোক্তারা যাতে দ্রুত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পান এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণের কাজ শুরু করতে পারেন, সে বিষয়ে পৌরসভার তরফে সবরকম প্রশাসনিক ও কারিগরি সহযোগিতা করা হবে।

অন্যদিকে, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী আবাস যোজনা রূপায়ণে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি উপভোক্তাদের উদ্দেশ্যে সরকারি অর্থের সঠিক ব্যবহার করে দ্রুত ও গুণমান বজায় রেখে বাড়ি তৈরির কাজ শেষ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শহরবাসীর উন্নয়নে আগামী দিনেও এ ধরনের জনমুখী প্রকল্পের কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ।

No comments