পূর্ব মেদিনীপুর জেলার চারটি বৃহৎ সেতুসহ গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে উদ্বোধনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক উন্নয়নমন্ত্রী নীতিন গড়করিকেন্দ্র এবং রাজ্য চলছে ডবল ইঞ্জিন সরকার, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার ভূম…
পূর্ব মেদিনীপুর জেলার চারটি বৃহৎ সেতুসহ গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে উদ্বোধনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক উন্নয়নমন্ত্রী নীতিন গড়করি
কেন্দ্র এবং রাজ্য চলছে ডবল ইঞ্জিন সরকার, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। ২৬ শে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির ইশতেহার কেন্দ্র এবং রাজ্যে একই ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন পরিকাঠামো ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে। আগামী ২৬ শে নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক উন্নয়নের পরিকাঠামো উদ্বোধন করবেন কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রী নীতিনগড় করি থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নে প্রায় কুড়ি হাজার কোটি টাকার প্রস্তাবিত রাস্তা ও চারটি ব্রিজের শিলান্যাস করবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়করি।
এই কর্মসূচিকে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে ২১ শে নভেম্বর জেলাশাসক দপ্তরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী অরূপ দাস, জেলাশাসক, পুলিশ সুপার -সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকবৃন্দ। জেলার যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামোগত উন্নয়নের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ২৬ শে নভেম্বর কোলাঘাট মাঠে সমাবেশে মধ্য দিয়ে জেলার উন্নয়নের প্রায় কুড়ি হাজার কোটি টাকার প্রস্তাবিত রাস্তা ও চারটি ব্রিজে শিলান্যাস করবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিনগড় করি থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ জেলার অন্যান্য মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments