ভবানীপুর থানার সাফল্য সোনার হার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ৩গত ১ আগস্ট তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭:৪৫ ঘটিকায় বারসুন্দ্রা সংলগ্ন এলাকায় কালো রঙের পালসার মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এক মহিলার গলা থেকে সোনার হার ও লকেট ছিনত…
ভবানীপুর থানার সাফল্য সোনার হার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ৩
গত ১ আগস্ট তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭:৪৫ ঘটিকায় বারসুন্দ্রা সংলগ্ন এলাকায় কালো রঙের পালসার মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এক মহিলার গলা থেকে সোনার হার ও লকেট ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার পর ভবানীপুর থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ধারাবাহিক অনুসন্ধান ও তৎপরতার মাধ্যমে বিজন বেরা, প্রণব বিশ্বাস ও বিকাশ প্রধান নামে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্তের স্বার্থে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি কালো পালসার মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়।
তদন্তে জানা যায়, ছিনতাই করা সোনার হারটি দুর্গাচকের একটি সোনার দোকানে বিক্রি করা হয়েছিল। পরবর্তীতে পুলিশের তৎপরতায় চিহ্নিত সোনার হারটি সম্পূর্ণরূপে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া সোনার হারটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, যাতে তাঁরা ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে। অপরাধ দমন, চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবানীপুর থানার পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

No comments