পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড় সাফল্য
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকায় একটি দশ চাকার ট্রাক থেকে ভারত পেট্রোলিয়ামের (BPCL) ভর্তি LPG গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে তমলুক থানায় একটি মামলা রুজু হয়…
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড় সাফল্য
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকায় একটি দশ চাকার ট্রাক থেকে ভারত পেট্রোলিয়ামের (BPCL) ভর্তি LPG গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে তমলুক থানায় একটি মামলা রুজু হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত তমলুক থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, গ্যাসবোঝাই ট্রাকের চালকের সহযোগিতায় একটি সংঘবদ্ধ চক্র এই চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ।
ধারাবাহিক তদন্ত ও পুলিশের তৎপরতায় এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে সংশ্লিষ্ট ট্রাকের চালক এবং একটি গ্যাস এজেন্সির মালিক ও ম্যানেজারও রয়েছেন।
তদন্ত চলাকালীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৫১টি LPG গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি গোডাউন থেকেই ১৩৪টি সিলিন্ডার উদ্ধার হয়েছে।
ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা এবং অবশিষ্ট সিলিন্ডার উদ্ধারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা তৎপর।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ — আপনাদের নিরাপত্তায়, সর্বদা আপনাদের পাশে।

No comments