Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরে দুর্যোগের আশঙ্কা, দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি

ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরে দুর্যোগের আশঙ্কা, দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিউড়িষ্যার গোপালপুরে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্…

 



ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরে দুর্যোগের আশঙ্কা, দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি

উড়িষ্যার গোপালপুরে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি। আবহাওয়ার এই পরিবর্তনে উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়ছে দুর্যোগের আশঙ্কা।

দিঘায় উত্তাল সমুদ্র, বাড়ছে জলোচ্ছ্বাস। সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় সৈকতে পর্যটকদের প্রবেশে বাধা দিচ্ছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমুদ্রের কাছে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে চরম ক্ষতির আশঙ্কায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের কৃষকরা। বিশেষ করে সবজি ও ধান চাষে এই অতিবৃষ্টি বড়সড় প্রভাব ফেলতে পারে। শীতকালীন সবজির বাগান ইতিমধ্যেই ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে জল জমে থাকলে চারা পচে যাওয়া, গাছ নষ্ট হওয়া এবং ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে শীতকালীন সবজি উৎপাদনে বড় ধাক্কা লাগতে পারে। যার সরাসরি প্রভাব পড়তে পারে বাজারে। উৎপাদন কমে গেলে আগামী দিনে শীতকালীন সবজির দাম বাড়ার আশঙ্কাও করছেন কৃষক ও ব্যবসায়ীরা।একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে কৃষিজমিতে অতিবৃষ্টির আশঙ্কা—ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জুড়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন সাধারণ মানুষ। প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার পাশাপাশি সমুদ্র ও জল জমা এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

No comments