Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুমারহাট গ্রামে এক মদ্যপের পুকুরের জলে পড়ে মৃত্যু। গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধের দাবীতে জেলা দপ্তরের স্মারকলিপি

কুমারহাট গ্রামে এক মদ্যপের পুকুরের জলে পড়ে মৃত্যু। গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধের দাবীতে জেলা দপ্তরের স্মারকলিপি
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কুমারহাট গ্রামে এক মদ্যপের পুকুরের জলে পড়ে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় ফের চাঞ…

 



 কুমারহাট গ্রামে এক মদ্যপের পুকুরের জলে পড়ে মৃত্যু। গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধের দাবীতে জেলা দপ্তরের স্মারকলিপি


পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কুমারহাট গ্রামে এক মদ্যপের পুকুরের জলে পড়ে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত মদ্যপের নাম রাজকুমার ঘোড়ই, বয়স আনুমানিক ৫৪ বছর। মৃতের বাড়ি পার্শ্ববর্তী আঁড়র গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল রাত্রিতে ওই মদ্যপ ব্যক্তি মদ খেয়ে বাড়ি ফেরার পথে কুমারহাটের ঢালাই রাস্তার ধারে ঝড়ু মালিকের পুকুরে পড়ে মারা যায়। আজ সকালে ওই মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে কোলাঘাট থানার পুলিশ এসে মৃতদেহ তুলে নিয়ে যায় এবং পোস্টমর্টেম এর জন্য তমলুক হাসপাতালে পাঠায়। এই ঘটনায় কুমারহাট সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ওই গ্রামে চোলাই মদ বিক্রি সম্পূর্ণরূপে বন্ধের দাবী জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে জেলাশাসক পুলিশ সুপার আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজকে আজ স্মারকলিপি দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গত কয়েক বছর আগে পর্যন্ত কুমারহাট গ্রামে প্রায় শতাধিক পরিবার চোলাই মদ তৈরি ও বিক্রির কারবারের সাথে যুক্ত ছিল। ওই গ্রামে চোলাই মদ তৈরি বন্ধ এবং ঐ কারবারের সাথে যুক্ত ব্যক্তিদের অন্য পেশায় পুনর্বাসন সহ এলাকার উন্নয়নের দাবীতে পুলশিটা গ্রাম পঞ্চায়েত সহ ব্লক এলাকার সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে মদ উচ্ছেদ কমিটি গঠন করে আন্দোলন সংঘটিত হয়। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন জেলাশাসক অন্তরা আচার্য,পুলিশ সুপার সুকেশ জৈন,আবগারি দপ্তরের এস.ই. কুমারহাটে সচেতনতা সভা করে চোলাই মদ উচ্ছেদের বার্তা দেন। ফলস্বরূপ কোলাঘাট থানার পুলিশ ও আবগারির ও.সি.'র লাগাতর তল্লাশির পরিপ্রেক্ষিতে ঐ মদ তৈরি বন্ধ হয়। কিন্তু কিছু জন এখনো লুকিয়ে অন্য জায়গা থেকে ওই মদ এনে গ্রামে বিক্রি করছে বলে অভিযোগ মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির। মদ্যপের পুকুরে পড়ে গিয়ে মৃত্যুর এই ঘটনা প্রমাণ করলো গ্রামে চোলাই মদ বিক্রির দৌরাত্ম বন্ধ হয়নি।

নারায়ণবাবুর দাবী,অবিলম্বে ওই গ্রাম পার্শ্ববর্তী গ্রাম গুলিতে সম্পূর্ণরূপে মদ বিক্রি সহ মাদকদ্রব্যের ব্যাপক প্রসার বন্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

No comments