দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের আন্দোলন পূর্ব মেদিনীপুর যুব কংগ্রেসের ১১৭ জন শেখ মাতিনের নেতৃত্বে যোগদান
দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে শামিল হলেন পূর্ব মেদিনীপ…
দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের আন্দোলন পূর্ব মেদিনীপুর যুব কংগ্রেসের ১১৭ জন শেখ মাতিনের নেতৃত্বে যোগদান
দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে শামিল হলেন পূর্ব মেদিনীপুরের যুব কংগ্রেসের প্রতিনিধিরা। শেখ মাতিনে র নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় ১১৭ জনের একটি প্রতিনিধি দল আজ দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত হয়ে INDIA জোটের এই আন্দোলনে অংশগ্রহণ করেন।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে যোগ দেন।
এদিনের আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির রামলীলা ময়দান কার্যত রাজনৈতিক প্রতিবাদের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। INDIA জোটের এই কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিক ওর্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্যে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকার সংশোধন এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে।
মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়াকে ঘিরে বিরোধীদের আপত্তি থেকেই এই আন্দোলনের সূত্রপাত। বিরোধী দলগুলির অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে পথে নেমেছে INDIA জোট। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের প্রায় ১১৭ জনের প্রতিনিধি দলের অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। শেখ মাতিনে র নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা দিল্লিতে পৌঁছে আন্দোলনে যোগ দেন। তাঁদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরের যুব কংগ্রেসের উপস্থিতি ও সাংগঠনিক ভূমিকা সামনে উঠে আসে।
সব মিলিয়ে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে INDIA জোটের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রবিবার রাজনৈতিকভাবে সরগরম হয়ে ওঠে রাজধানী দিল্লি। রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে বিরোধী জোটের নেতৃত্ব একজোট হয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
দিল্লির এই আন্দোলনে পূর্ব মেদিনীপুরের ১১৭ জনের প্রতিনিধি দলের অংশগ্রহণ জেলার রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


No comments