হোসিয়ারী শ্রমিকদের ষোড়শ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হোসিয়ারী শ্রমিকদের বকেয়া চার বছরের মজুরীবৃদ্ধি অবিলম্বে রেটবৃদ্ধি কার্যকর,অন্ততঃ ১৫ শতাংশ হারে পূজা বোনাস প্রদান সহ শ্রমিকদের বিভিন্ন দাবীতে গড়…
হোসিয়ারী শ্রমিকদের ষোড়শ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হোসিয়ারী শ্রমিকদের বকেয়া চার বছরের মজুরীবৃদ্ধি অবিলম্বে রেটবৃদ্ধি কার্যকর,অন্ততঃ ১৫ শতাংশ হারে পূজা বোনাস প্রদান সহ শ্রমিকদের বিভিন্ন দাবীতে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ ১ লা নভেম্বর ,কোলাঘাটের বরদাবাড় প্রাইমারী স্কুলে,ষোড়শ জেলা সম্মেলন বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেড় শতাধিক হোসিয়ারী শ্রমিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি হিসেবে যোগ দেন। শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মধুসূদন বেরা। সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান শ্রম দপ্তরের জেলার ডেপুটি লেবার কমিশনার,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি,কোলাঘাট ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমূখ। বার্তাগুলি পড়ে শোনান জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক। মূল বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি'র রাজ্য সম্পাদক অশোক দাস। নেতৃবৃন্দ অভিযোগ করেন,বকেয়া ৪ বছরে ৭ বার ন্যূনতম মজুরীবৃদ্ধি অনুসারে এখনো রেটবৃদ্ধি কার্যকর হয়নি। সম্মেলনের বিকেলের অধিবেশনে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য ও অধিকার সম্পর্কে এক মহতী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন শ্রম দপ্তরের ন্যূনতম মজুরী পরিদর্শক সোমনাথ দত্ত। সম্মেলন থেকে শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন সহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ও সংগঠন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সবশেষে নারায়ন চন্দ্র নায়ককে উপদেষ্টা,মধুসূদন বেরাকে সভাপতি, নেপাল বাগকে কার্যকরী সভাপতি,নব শাসমল ও অলক অধিকারীকে যুগ্ম সম্পাদক করে ২৯ জনের শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়।

No comments