চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্মরণে উন্মুক্ত চিত্র প্রদর্শনী
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : দুরারোগ্য ক্যান্সারে সদ্য মারা গিয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী পদ্মভূষণপ্রাপ্ত যোগেন চৌধুরী। তাঁর স্মরণে পূর্ব মেদিনীপুর জেলা আর্ট ফোরাম ও নন…
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : দুরারোগ্য ক্যান্সারে সদ্য মারা গিয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী পদ্মভূষণপ্রাপ্ত যোগেন চৌধুরী। তাঁর স্মরণে পূর্ব মেদিনীপুর জেলা আর্ট ফোরাম ও নন্দলাল বসু মেমোরিয়াল স্কুল অফ আর্ট এর উদ্যোগে মেছেদা শহীদ ক্ষুদিরাম পার্কে আজ সারাদিনব্যাপী উন্মুক্ত চিত্র প্রদর্শনী হয়েছে। ফোরামের সদস্যরা লাইভ পেন্টিং-এ অংশগ্রহণ করে একাধিক ছবি এঁকে শিল্পীকে স্মরণ করেছে। এছাড়াও শতাধিক চিত্র প্রদর্শনীতে ছিল। নন্দলাল বসু আর্ট স্কুলের শিক্ষার্থী পলাশ মাপা ও সৌম্য জানা বলেন--যোগেন চৌধুরীকে শ্রদ্ধা জানাতেই প্রকাশ্যে এই শিল্প প্রদর্শনী আয়োজন করেছি, সামাজিক যেকোনো সমস্যা নিয়েই আমরা ছবি আঁকি। পূর্ব মেদিনীপুর জেলা আট ফোরামের কনভেনর স্বপন জানা জানান,কলেজ- বিশ্ববিদ্যালয়ের নতুন চিত্রশিল্পীরা শুধু ক্যারিয়ার গড়ে তোলার জন্য নয়, সামাজিক যে কোন অন্যায়ের বিরুদ্ধে চিত্র অঙ্কনের মধ্য দিয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তারই অঙ্গ হিসাবে আজকের কর্মসূচি।

No comments